West Bengal
13 Nov 2026, 08:21 PM
Assam Accident: ভয়াবহ দুর্ঘটনা! কন্টেনারের সঙ্গে ট্রাভেলারের মুখোমুখি সংঘর্ষ, মৃত ২৩, আহত বহু
A
ABP Ananda
@abpananda

অসম: অসমের গোলাঘাট জেলায় ভয়াবহ পথদুর্ঘটনা। কাজিরাঙা অভয়ারণ্যের কাছে একটি কন্টেনার ট্রাকের সঙ্গে যাত্রীবোঝাই ট্র্যাভেলারের মুখোমুখি সংঘর্ষ। দুমড়ে-মুচড়ে যায় ট্রাভেলারটি। মৃত্যু হয়েছে ২৩ জনের। কোহরা রেঞ্জের হাতিকুলি চা বাগানের কাছে ৭১৭ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে।

এই ঘটনায় আহত হয়েছেন বহু। আহতদের কোহোরা মডেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ, আহত বেশ কয়েকজন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে, যাত্রীবাহী ট্রাভেলারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়িটির ভেতরে বেশ কয়েকজন যাত্রী আটকা পড়ে যান। ঘটনার পর পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে আসেন এবং দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে আটকে পড়া যাত্রীদের বের করার জন্য উদ্ধার কাজ শুরু করেন। এই ঘটনা নিয়ে শোক প্রকাশ করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

I am deeply distressed by the tragic accident in Kaziranga earlier today. The scale of this loss has shaken all of us, and my heart goes out to every family that has lost a loved one. No words can ease their pain, but I want them to know that they are not alone. All of Assam stands with them in this hour of grief. Our foremost priority now is to make sure the injured receive the best possible medical care without delay. Hon'ble Minister Shri @ATULBORA2 is at the site and personally overseeing the relief arrangements. I pray for the swift recovery of the injured and for strength for the bereaved families.

— Himanta Biswa Sarma (@himantabiswa) November 13, 2026

অসমের মুখ্যমন্ত্রী জানান, ''আজ কাজিরাঙ্গায় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। এই ক্ষতির ব্যাপকতা আমাদের সকলকে নাড়া দিয়েছে এবং যে পরিবারগুলো তাদের প্রিয়জনকে হারিয়েছে, তাদের প্রত্যেকের প্রতি আমার গভীর সমবেদনা রইল। কোনও কথাই তাদের বেদনাকে কম করতে পারবে না, কিন্তু আমি তাদের জানাতে চাই যে, তারা একা নন। এই শোকের মুহূর্তে সমগ্র আসাম তাদের পাশে আছে।"

পিটিআইকে দেওয়া একটি সাক্ষাতকারে গোলাঘাটের সিনিয়র পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা জানিয়েছেন, ''আমরা প্রাথমিকভাবে একটি খবর পেয়েছি যে দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। আমরা সবাই ঘটনাস্থলে আছি এবং বাস থেকে মৃতদেহ উদ্ধার করা হচ্ছে, তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।"

Source Credit: bengali.abplive.com
Read Full Story
6
Comments (0)