West Bengal
13 Nov 2026, 08:21 PM
Krishnendu Narayan Chowdhury: “ছোটবেলায় RSS-র সঙ্গেও ৮ বছর যুক্ত ছিলাম..”, আডবাণীর জন্মদিনে কৃষ্ণেন্দু নারায়ণের পোস্টে জল্পনা তুঙ্গে, BJP-তে যাচ্ছেন ইংরেজবাজারের প্রাক্তন TMC নেতা ?
A
ABP Ananda
@abpananda

সোমক লাহিড়ি, রাজীব চৌধুরী, মালদা: তৃণমূল ছেড়েছেন। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্য়ান পদ থেকেও ইস্তফা দিয়েছেন ৫ বারের পুর-প্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।এবার তিনি কী করবেন? তৃণমূল বিধায়কদের একাংশ বিদ্রোহ করে ঋতব্রত-শিবিরে চলে গেছেন।তৃণমূল সাংসদদের একাংশ NCPI-তে মিশে গেছেন। রাজ্য়সভার চার সাংসদ সরাসরি বিজেপিতে যোগ দিয়েছেন। কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী কী করবেন? তিনিও কি বিজেপিতে যোগ দিতে পারেন? সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি তিনি।

[yt]https://youtu.be/h3VQOU_GxEo?si=d0jrMhzJSUVa8Lhe[/yt]

আরও পড়ুন, “একসঙ্গে পাবজি গেম খেলতেন, দীর্ঘদিনের সম্পর্ক..”, বরানগরে তরুণী খুনে একাধিক নতুন তথ্য, ধৃতকে জেরা করতেই যা জানা গেল..

এবিপি আনন্দ: আপনাকে যদি বিজেপি আহ্বান জানায়, তাহলে আপনি বিজেপিতে যাবেন?

কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, প্রাক্তন তৃণমূল নেতা ও প্রাক্তন চেয়ারম্য়ান, ইংরেজবাজার পুরসভা: আমাকে যদি বলে তখন আমরা আলোচনা করব, যা সিদ্ধান্ত নেওয়ার নেব। আমরা ছোটবেলায় তখন কোনটা RSS, কোনটা...আমরা খেলাধূলায় যুক্ত ছিলাম। পরে আমরা জানলাম এটা RSS. তখন আমরা ওদের অফিসে বসতাম। এখানেও কাজ করতাম। অনেক বছর। তাও ৮ বছর হবে।

ইংরেজবাজার পুরসভা বিজেপি বিধায়ক অম্লান ভাদুরি বলেন, আমি যবে সঙ্ঘের সঙ্গে বা বিজেপির সঙ্গে যুক্ত হয়েছি, ততদিনের মধ্যে আমার জ্ঞানত জানা নেই যে উনি কোনওদিন সঙ্ঘ বা বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন। বিষয়টা হচ্ছে, অনেকসময় রত্নাকর বাল্মীকি হয়েছে সত্যযুগে। কিন্তু এটা কলিযুগ।' RSS-এর সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্কের দাবির পাশাপাশি লালকৃষ্ণ আডবানীর জন্মদিনে ফেসবুকে তাঁকে নিয়েও পোস্ট করেন কৃষ্ণেনদুনারায়ণ চৌধুরী।যা জল্পনা আরও উস্কে দিয়েছে।

ইংরেজবাজার পুরসভা প্রাক্তন তৃণমূল নেতা ও প্রাক্তন চেয়ারম্য়ান  কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, লালকৃষ্ণ আডবানী ১০০ বছর হয়েছে, ভারতবর্ষে এরকম কোনও নেতা নেই, যে ১০০ বছর ধরে বেঁচে আছেন এবং সক্ষম হয়ে আছেন। উনি মালদায় এসেছিলেন তখন আমি বিজেপি-তৃণমূল বোর্ডের চেয়ারম্য়ান ছিলাম, ওঁর কাছে সার্কিট হাউসে গিয়ে তাঁকে সম্বর্ধনা দিয়েছিলাম। তবে কি বিজেপির দিকে পা বাড়িয়ে আছেন কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী? মালদা দক্ষিণের বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, ভারতীয় জনতা পার্টি একটা চেন সিস্টেম পার্টি। কেন্দ্র যা রাজ্যকে বলবে, রাজ্য যা জেলাকে বলবে, জেলা যা নগরে বলবে। কেন্দ্র, রাজ্য আমাদের কাছে কোনও কিছু বার্তা পাঠায়নি। তৃণমূলে আসার আগে কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী ছিলেন কংগ্রেসে। পুরনো দলে ফেরার কথাও কি তাঁর বিবেচনায় রয়েছে?

এবিপি আনন্দ: কংগ্রেস বা বিজেপির থেকে কোনও প্রস্তাব এসেছে আপনার কাছে?

কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, প্রাক্তন তৃণমূল নেতা ও প্রাক্তন চেয়ারম্য়ান, ইংরেজবাজার পুরসভা: না এখনও সেরকম প্রস্তাব আসেনি।

কংগ্রেস অবশ্য় তাঁদের অবস্থান স্পষ্ট বুঝিয়ে দিয়েছে। প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি  অধীর চৌধুরী বলেন, এখন কে কতবড় বড় বিজেপি তার প্রমাণ দিতে ময়দানে নেমে গেছে তৃণমূলের পুরনো নেতারা। কে RSS, কে বিশ্ব হিন্দু পরিষদ। তৃণমূলের পুরনো নেতারা এখন প্রতিযোগিতায় নেমেছে কে কার থেকে বড় RSS ছিলেন। বিজেপি ছিলেন। বিশ্ব হিন্দু পরিষদের সেবক ছিলেন।' শেষ অবধি কংগ্রেস, তৃণমূল হয়ে এবার কি তাহলে বিজেপিরই পথে কৃষ্ণেনদুনারায়ণ চৌধুরী? উত্তর দেবে সময়।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
7
Comments (0)