Pareshram Das Arrest: 'টাকা দেবে, কেস তুলে নিতে বলছে, নাহলে প্রাণে মেরে দেবে', চাঞ্চল্যকর দাবি পরেশরামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা মহিলার
Kolkata, West Bengal 11 Nov 2026, 08:55 AM

Pareshram Das Arrest: 'টাকা দেবে, কেস তুলে নিতে বলছে, নাহলে প্রাণে মেরে দেবে', চাঞ্চল্যকর দাবি পরেশরামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা মহিলার

A
ABP Ananda
@abpananda

কলকাতা : মুম্বই যাওয়ার পথে বিমানবন্দর থেকে নাটকীয়ভাবে গ্রেফতার। পুলিশ জানিয়েছে ধৃত বিধায়ক পরেশরাম দাসের কাছ থেকে মিলেছে ২ লক্ষ নগদ ও ৬টি মোবাইল ফোন। অন্যদিকে মামলা তুলে নেওয়ার জন্য লাগাতার হুমকি দেওয়া হচ্ছে বলে নতুন করে অভিযোগ করলেন অভিযোগকারিণী। ধর্ষণের মতো গুরুতর অভিযোগ ছাড়াও পরেশরাম দাসের বিরুদ্ধে ৩০-টিরও বেশি মামলা রয়েছে। তারপরও তিনি পুলিশের চোখে বারবার ফাঁকি দেওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ। এমনকী পরেশরাম দাসের বিরুদ্ধে জারি হয়েছিল লুকআউট সার্কুলার। অবশেষে সোমবার মুম্বই যাওয়ার পথে, কলকাতা বিমানবন্দর থেকে নাটকীয়ভাবে গ্রেফতার করা হয়, মমতা-তৃণমূলের বিধায়ক পরেশরাম দাসকে। গ্রেফতার করা হয়েছে তাঁর সঙ্গে থাকা এক সিভিক ভলান্টিয়ারকেও।

পুলিশে তরফে জানানো হয়েছে, ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ক্যানিং পশ্চিমের বিধায়ককে। তিনি মুম্বই পালানোর চেষ্টা করছিলেন বলে পুলিশ সূত্রে দাবি। ধৃত বিধায়কের কাছ থেকে মিলেছে নগদ ২ লক্ষ ও ৬টি মোবাইল ফোন। পুলিশ সূত্রে দাবি, পুলিশের চোখকে ফাঁকি দিতেই যাতে অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে না হয়, সে কারণেই এত টাকা সঙ্গে রেখেছিলেন তিনি। ব্যবহার করছেন একাধিক মোবাইল ফোন। মাস দুয়েক আগে মমতা-তৃণমূলের এই বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের মতো মারাত্মক অভিযোগ করেন ক্যানিং থানার এলাকার বাসিন্দা এক মহিলা। সেই মামলায় পরেশরাম দাস গ্রেফতার হলেও, আতঙ্ক কাটেনি অভিযোগকারিণীর। মামলা না তুললে, তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে বলে তাঁর অভিযোগ।

অভিযোগকারিণীর দাবি, 'গ্রেফতারে আমরা খুশি হয়েছি। কিন্তু খুশি হয়ে আমরা আতঙ্কের মধ্যে আছি। কাল গ্রেফতার করার পরে আমাদের টাকার অফার দিচ্ছে, ১২ লাখ টাকা দেবে। কেস তুলে নিতে বলছে, নাহলে আমাদের প্রাণে মেরে দেবে।' অভিযোগকারিণীর স্বামী বলেছেন, 'আমাকে খুব হুমকি প্লাস পয়সাকড়ি দিয়ে কেস তোলার জন্য অনেক চেষ্টা ওরা করেছে। আমি শিকার হইনি। তার জন্য আমরা ফ্যামিলি থেকে বা আমি নিজেও খুব আতঙ্কের মধ্যে, চলাফেরার দিক থেকে নানা হুমকি আসছে।' ক্যানিং থানায় নতুন করে হুমকি দেওয়ার অভিযোগ জানিয়েছেন অভিযোগকারিণী।

মঙ্গলবার পরেশরাম দাসকে আলিপুর আদালতে তোলা হলে, পুলিশের তরফে, পুনর্নির্মাণ করার জন্য পরেশরাম দাসকে ১৪ দিনের হেফাজতে চাওয়া যায়। দাবি করা হয়, তাঁর বিরুদ্ধে ৩২টি মামলা রয়েছে। পরেশরাম দাসের আইনজীবী দাবি করেন, ২০২৩ সালের ঘটনার পর অভিযোগকারিণী তামিলনাড়ুতে চলে যান। গত ৫ সেপ্টেম্বর অভিযোগ করেন। সাড়ে তিন বছর কোনও অভিযোগ করলেন না। ৪ মে সরকার পরিবর্তন হয়। উনি তারও ৪ মাস পর অভিযোগ করেন। এতদিন পর মেডিক্যাল পরীক্ষায় যৌন নির্যাতনের কোনও প্রমাণ করার জায়গা নেই। পরেশরাম দাসকে ১৭ নভেম্বর অবধি পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত।

সোমবার পরেশরাম দাসের সঙ্গে গ্রেফতার করা হয়েছে, সিভিক ভলান্টিয়ার বিকাশ সাহানিকেও। তিনি ক্যানিং এলাকায় পোস্টিংয়ে থাকতেন। তাঁকে একটি মারপিটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তাঁরও মুম্বই পালানোর ছক ছিল বলে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। তাহলে কি সর্ষের মধ্যেই ভূত? তিনি কি বিধায়ককে কোনও তথ্য পাচার করতেন? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃত সিভিক ভলান্টিয়ারকে আদালতে তোলা হলে, ১৩ তারিখ পর্যন্ত তাঁর পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
2

Comments (0)

Login to join the conversation