West Bengal
11 Nov 2026, 08:55 AM
Train Accident: ভাইফোঁটার সকালে বড় রেল দুর্ঘটনা, বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস!
A
ABP Ananda
@abpananda
<p><strong>কলকাতা: </strong>ভাইফোঁটার সকালে বড় দুর্ঘটনা। সকাল সাতটা নাগাদ বেলাইন হয়ে যায়, কলকাতা-সাইরাং এক্সপ্রেস। জানা যাচ্ছে, গুয়াহাটির ৩০ কিলোমিটার দূরে দিগারুর কাছে দুর্ঘটনাটি ঘটেছে। আজ সকালেই এই ট্রেন বেলাইন হওয়ার ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন। এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর নেই। সঠিকভাবে জানা যায়নি আহতদের সংখ্যাও! রেলসূত্রে খবর, লাইন বদলের সময় নিয়ন্ত্রণ হারায় দূরপাল্লার ট্রেনটি। আপাতত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। রেলের তরফ থেকে জানানো হবে, কীভাবে এই ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হবে। ট্রেনের সাতটি কোচ বেলাইন হয়ে গিয়েছে। রেলসূত্রে খবর, লাইন বদলের সময়েই নিয়ন্ত্রণ হারায় ট্রেনটি। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর।</p>
Source Credit: bengali.abplive.com
Read Full Story
2
Comments (0)