North Dinajpur News: যত্রতত্র ঘুরছে ইঁদুর, উঠে পড়ছে রোগীর বেডেও! ইসলামপুর হাসপাতালে শিউরে ওঠা ছবি
West Bengal 16 Nov 2026, 05:41 PM

North Dinajpur News: যত্রতত্র ঘুরছে ইঁদুর, উঠে পড়ছে রোগীর বেডেও! ইসলামপুর হাসপাতালে শিউরে ওঠা ছবি

A
ABP Ananda
@abpananda

উত্তর দিনাজপুরের ইসলামপুর হাসপাতালে ইঁদুর দৌরাত্ম্য। হাসপাতালে ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছে বড় বড় ইঁদুর। ইসলামপুর মহকুমা হাসপাতালে স্বচ্ছন্দে ঘুরে বেড়াচ্ছে ইঁদুর। "দীর্ঘদিন ধরেই হাসপাতালে ইঁদুরের উপদ্রব"। কর্তৃপক্ষকে জানিয়েও কোনও সুরাহা হয়নি, অভিযোগ রোগীর পরিজনদের। দ্রুত পদক্ষেপের আশ্বাস হাসপাতাল সুপারের।

আরও পড়ুন :-

আচমকাই গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল সাসপেন্ড করা হল। 'অ্যাকাউন্ট সাসপেন্ডেড' লেখা দলের এক্স অ্যাকাউন্টে। এক্স-এর আইন ভাঙার জন্য অ্যাকাউন্ট সাসপেন্ডেড, লেখা দলের এক্স অ্যাকাউন্টে। এই ঘটনার নেপথ্যে মমতা-তৃণমূলের ষড়যন্ত্র দেখছে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। 'সাসপেনশন সাসপেনশন খেলা খেলছে মমতা-তৃণমূল', নাম, প্রতীক-সংঘাতের আবহে অভিযোগ গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের। 'তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায়', যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়ে অভিযোগ মমতা-তৃণমূল কংগ্রেসের।

মন্ত্রী ইন্দ্রনীল খাঁ-এর তৎপরতায় উদ্ধার সারমেয়। মন্ত্রী যখন গঙ্গার ঘাট পরিদর্শন করছিলেন, তখন আচমকা গঙ্গায় পড়ে যায় কুকুরটি। বাবুঘাটে আচমকা গঙ্গায় পড়ে যায় সারমেয়। স্রোতের মুখে তলিয়ে যেতে বসেছিল অসহায় কুকুরটি। রিভার ট্রাফিককে সারমেয় উদ্ধারের জন্য তড়িঘড়ি নির্দেশ দেন মন্ত্রী। মন্ত্রীর নির্দেশে রিভার ট্রাফিকের তৎপরতায় উদ্ধার করা হয় কুকুরটিকে। উদ্ধার করার পর নিজের হাতে সারমেয়র প্রাথমিক শুশ্রূষা করেন মন্ত্রী ইন্দ্রনীল।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
6

Comments (0)

Login to join the conversation