Cyclone Alert: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
West Bengal 16 Nov 2026, 05:41 PM

Cyclone Alert: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা

A
ABP Ananda
@abpananda

কলকাতা: বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে গভীর নিম্নচাপ। আর কয়েক ঘণ্টার মধ্যেই তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এর প্রভাব পড়তে পারে বাংলার আবহাওয়াতেও। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।

নভেম্বরের মাঝামাঝি বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি হয়েছে। ভারতীয় আবহাওয়া দফতরের ১৬ নভেম্বর দুপুর ১টার বিশেষ বুলেটিন অনুযায়ী, দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া গভীর নিম্নচাপ উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। গত ছ'ঘণ্টায় ঘণ্টায় প্রায় ৬ কিলোমিটার গতিতে এগিয়েছে সেটি। সোমবার সকাল সাড়ে ৮টায় এর অবস্থান ছিল শ্রীলঙ্কার ত্রিঙ্কোমালির পূর্ব-উত্তরপূর্বে প্রায় ৬৩০ কিলোমিটার দূরে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েক ঘণ্টায় আরও শক্তি বাড়াবে এই গভীর নিম্নচাপ। সোমবার সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর মঙ্গলবার, ১৭ নভেম্বর সন্ধ্যার মধ্যে তা তীব্র ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে। সেখানেই শেষ নয়। পরবর্তী সময়ে আরও শক্তি সঞ্চয় করে ১৯ নভেম্বরের মধ্যে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

Special Message Bulletin No. 4: Deep Depression over Southeast & adjoining Southwest Bay of Bengal. https://t.co/bW8VzwrIVx

— IMD Kolkata (@ImdKolkata) November 16, 2026

কোথায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়?

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে পরে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে বাঁক নিতে পারে। এরপর অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। নেল্লোর ও তুনি-র মধ্যবর্তী উপকূল দিয়ে ২০ নভেম্বর দুপুরের মধ্যে স্থলভাগে প্রবেশ করতে পারে ঘূর্ণিঝড়টি।

সেই সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ স্থায়ী গতিবেগ ঘণ্টায় ১২০-১৩০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত। ফলে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে।

বাংলায় কবে থেকে বৃষ্টি? কোন কোন জেলায় সতর্কতা?

ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব বাংলায় পড়বে কি না, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে ১৮ নভেম্বর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বিশেষ করে ১৯ থেকে ২১ নভেম্বর বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা বেশি।

-১৮ নভেম্বর: উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা এবং হাওড়ার দু'-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

১৯ নভেম্বর: উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা ও হাওড়ায় কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের এক বা দু'টি জায়গায় ভারী বৃষ্টির (৭-১১ সেন্টিমিটার) সতর্কতা রয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ ও ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

২০ নভেম্বর: দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের এক বা দু'টি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে।

২১ নভেম্বর: দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা হাওয়া বইতে পারে।

২২ নভেম্বর: দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অর্থাৎ, ঘূর্ণিঝড়ের প্রভাবে ১৯ থেকে ২১ নভেম্বর দক্ষিণবঙ্গের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন হতে পারে।

কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, ১৮ নভেম্বর কলকাতা ও হাওড়ার দু'-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৯ ও ২০ নভেম্বর বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। সেই সঙ্গে বজ্রপাত ও ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এই পরিস্থিতিতে ১৭ থেকে ২০ নভেম্বর উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গে আপাতত বড়সড় বৃষ্টির পূর্বাভাস নেই। ১৭ ও ১৮ নভেম্বর দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের দু'-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এরপর ২৩ নভেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা।

সব মিলিয়ে, বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি হলেও তার সম্ভাব্য স্থলভাগে প্রবেশের জায়গা অন্ধ্রপ্রদেশ উপকূল। তবে এর প্রভাবে দক্ষিণবঙ্গে ১৯ থেকে ২১ নভেম্বর বৃষ্টি, বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
6

Comments (0)

Login to join the conversation