West Bengal
09 Nov 2026, 03:01 PM
North Bengal Train: এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?
A
ABP Ananda
@abpananda

কলকাতা: উৎসবের মরসুমে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া পর্যন্ত চলবে স্পেশাল ট্রেন। ০৩০২৭ ও ০৩০২৮ নম্বরের এই ট্রেন দু'দিকেই দু'টি করে ট্রিপ দেবে। ফলে উৎসবের সময়ে উত্তরবঙ্গগামী এবং কলকাতামুখী যাত্রীদের যাতায়াত আরও কিছুটা সুবিধাজনক হবে।

পূর্ব রেলের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া-নিউ জলপাইগুড়ি স্পেশাল (০৩০২৭) হাওড়া থেকে ছাড়বে ১৮ নভেম্বর এবং ২৫ নভেম্বর, বুধবার। অন্যদিকে, নিউ জলপাইগুড়ি-হাওড়া স্পেশাল (০৩০২৮) নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে ১৯ নভেম্বর এবং ২৬ নভেম্বর, বৃহস্পতিবার।

কোন দিন, কখন ছাড়বে হাওড়া থেকে?

রেলের সময়সূচি অনুযায়ী, ০৩০২৭ নম্বর হাওড়া-নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেনটি হাওড়া থেকে রাত ১১টা ৫০ মিনিটে ছাড়বে। পরের দিন ভোর ৩টে ৩০ মিনিটে আজিমগঞ্জ, সকাল ৬টা ২০ মিনিটে মালদা টাউন এবং সকাল ৮টা ২৫ মিনিটে কিশনগঞ্জ পৌঁছবে। নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেনটির পৌঁছনোর নির্ধারিত সময় সকাল ১০টা ৪৫ মিনিট।

অন্যদিকে, ০৩০২৮ নম্বর নিউ জলপাইগুড়ি-হাওড়া স্পেশাল ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে দুপুর ১২টা ৪৫ মিনিটে ছাড়বে। দুপুর ১টা ৫৫ মিনিটে কিশনগঞ্জ, বিকেল ৫টা ১০ মিনিটে মালদা টাউন এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আজিমগঞ্জ পৌঁছবে। এরপর রাত ১২টা ১৫ মিনিটে হাওড়া স্টেশনে পৌঁছবে ট্রেনটি।

কোন কোন স্টেশনে দাঁড়াবে ট্রেন?

হাওড়া ও নিউ জলপাইগুড়ির মধ্যে যাতায়াতের পথে দু'দিকেই একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে দাঁড়াবে এই স্পেশাল ট্রেন। ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, জঙ্গিপুর রোড, বারসই এবং আলুয়াবাড়ি রোড স্টেশনে ট্রেনটির স্টপেজ দেওয়া হয়েছে। ফলে এই স্টেশনগুলির যাত্রীরাও বিশেষ ট্রেনের সুবিধা পাবেন।

কী কী কামরা থাকছে?

যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বিভিন্ন শ্রেণির কামরা রাখা হয়েছে ট্রেনটিতে। থাকছে এসি ফার্স্ট ক্লাস কাম এসি টু টিয়ার, এসি টু টিয়ার, এসি থ্রি টিয়ার, স্লিপার ক্লাস এবং জেনারেল সেকেন্ড ক্লাসের কামরা। পাশাপাশি থাকছে পাওয়ার কার ও প্যান্ট্রি কারের ব্যবস্থাও।

উৎসবের মরসুমে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে যাত্রীদের যাতায়াতের চাপ বাড়ে। সেই অতিরিক্ত ভিড় সামাল দিতে পূর্ব রেলের এই উদ্যোগে উপকৃত হবেন বহু যাত্রী। বিশেষ করে উৎসবের সময়ে যাঁরা হাওড়া থেকে উত্তরবঙ্গ কিংবা উত্তরবঙ্গ থেকে কলকাতার দিকে যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এই স্পেশাল ট্রেন গুরুত্বপূর্ণ বিকল্প হয়ে উঠতে পারে।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1
Comments (0)