Raiganj News: "পুলিশের দিকে গুলি চালালে পুলিশ তো লাড্ডু ছুড়বে না", বললেন Sukanta Majumdar | ABP
West Bengal 09 Nov 2026, 03:01 PM

Raiganj News: "পুলিশের দিকে গুলি চালালে পুলিশ তো লাড্ডু ছুড়বে না", বললেন Sukanta Majumdar | ABP

A
ABP Ananda
@abpananda

ABP Ananda LIVE : রাজ্য়ে ফের এনকাউন্টার। বারুইপুর, গাইঘাটা, সামশেরগঞ্জের পর এবার রায়গঞ্জ। রায়গঞ্জের কুলিকের জঙ্গল থেকে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে অভিযুক্তর এনকাউন্টার। এনকাউন্টার করা হয়েছে অভিযুক্ত দিলীপ রায়কে। 'ভোররাতে রায়গঞ্জের গৌরী গ্রাম পঞ্চায়েতে অভিযুক্ত লুকিয়ে আছে বলে খবর আসে। ভোর সাড়ে তিনটে নাগাদ অভিযান চালানো হয় সেখানে। পুলিশ হাজির হয়েছে বুঝতে পেরে, আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালাতে শুরু করে অভিযুক্ত। জবাবে আত্মরক্ষার্থে গুলি চালায় পুলিশ, তাতে আহত হয় দিলীপ রায়। পরে হাসপাতালে নিয়ে আসা হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়', রায়গঞ্জে এনকাউন্টারকাণ্ডে জানাল পুলিশ। এই ঘটনা প্রসঙ্গে কী বললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার?

আরও খবর...

কালীপুজোর রাতে বাইকে রেষারেষি, মৃত্য়ু তরুণ-তরুণীর

কালীপুজোর রাতে বাইকে রেষারেষি, মৃত্য়ু তরুণ-তরুণীর। ই এম বাইপাসের মানি স্কোয়ারের উল্টোদিকে দুর্ঘটনাটি ঘটেছে। চারটি বাইক উল্টোডাঙা থেকে চিংড়িঘাটার দিকে যাচ্ছিল, দাবি স্থানীয়দের একাংশের। রেয়ারেষির জেরে এক মোটরবাইকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, দাবি স্থানীয়দের একাংশের। ছিটকে পড়ে মৃত্যু হয় বাইকচালক তরুণ ও সহযাত্রী তরুণীর । দুর্ঘটনার পর দুর্ঘটনাস্থল থেকে চম্পট দেন বাকিরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিধান নগর দক্ষিণ থানার পুলিশ।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation