West Bengal
10 Nov 2026, 02:51 PM
Durgapur News: দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
A
ABP Ananda
@abpananda

মনোজ বন্দোপাধ্যায়, দুর্গাপুর: দুর্গাপুরের বেনাচিতি বাজার সংলগ্ন ভিড়িঙ্গি মোড়ে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪। হোটেলের ভেতরেই প্রাক্তন কাউন্সিলরের ডেরা! বাইরে থেকে দেখলে আর পাঁচটা সাধারণ হোটেলের মতোই। কিন্তু অভিযোগ, সেই হোটেলের আড়ালেই চলত রমরমিয়ে জুয়ার কারবার। রাতের অন্ধকারে বসত টাকার খেলা, চলত লক্ষ লক্ষ টাকার জুয়ার খেলা।

অভিযোগ, এই গোটা কারবারের নেপথ্যে ছিলেন এলাকার  প্রভাবশালী তৃণমূল নেতা তথা দুর্গাপুর পুরো নিগমের প্রাক্তন কাউন্সিলর চন্দন সাহা। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে সেই হোটেলেই আচমকা হানা দিল দুর্গাপুর থানার পুলিশ। পুলিশের অভিযানে হাতেনাতে ধরা পড়ল চন্দন সাহা-সহ চারজন। ঘটনাকে কেন্দ্র করে ভিড়িঙ্গি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন:-

অভিযোগ, দীর্ঘদিন ধরেই পুলিশের নজর এড়িয়ে হোটেলের ভিতরে জুয়ার আসর চালানো হচ্ছিল। তৃণমূলের আমল থেকেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে একের পর এক হোটেলে জুয়ার ঠেক বসানোর অভিযোগ রয়েছে চন্দন সাহার বিরুদ্ধে। শুধু জুয়ার কারবারই নয়, আরও একাধিক বেআইনি কাজকর্মের সঙ্গে তাঁর যোগ থাকার অভিযোগ তুলেছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘরুই। শুধু তাই নয় এলাকায় তোলাবাজির অভিযোগ রয়েছে তার নামে। তৃণমূলের প্রভাব খাটিয়ে বহু সম্পত্তির মালিক এই চন্দন সাহা বলে অভিযোগ দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুইয়ের।

তার দাবি, 'চন্দন সাহার একাধিক সঙ্গী রয়েছে। তাঁদের নিয়েই দীর্ঘদিন ধরে এই ধরনের কারবার চালানো হচ্ছিল। জুয়ার আসর থেকে কাউন্সিলর সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রচুর টাকা উদ্ধার হয়েছে। নানা ধরনের অবৈধ কাজকর্মের মাধ্যমে বিপুল টাকার সম্পত্তির মালিক হয়েছে প্রাক্তন এই কাউন্সিলর। রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে কীভাবে দিনের পর দিন এই ধরনের কারবার চালানো হয়েছে তা জানতে চাইছে সাধারণ মানুষ। কত টাকার সম্পত্তি করেছে এই সমস্ত বিষয়  খতিয়ে দেখতে হবে। যদিও পুলিশের ভূমিকায় আমরা খুশি।'

Source Credit: bengali.abplive.com
Read Full Story
5
Comments (0)