West Bengal Police: নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
West Bengal 10 Nov 2026, 01:56 PM

West Bengal Police: নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য

A
ABP Ananda
@abpananda

সনৎ ঝা, শিলিগুড়ি: দীপাবলির রেশ কাটতে না কাটতেই নিউ জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন এলাকায় চাঞ্চল্য। সাতসকালে নিউ জলপাইগুড়ি (NJP) রেল স্টেশনের কাছে ইন্ডিয়ান অয়েলের আন্ডারপাসের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার হল একাধিক আগ্নেয়াস্ত্র এবং অন্তত ১৫০ রাউন্ড তাজা কার্তুজ। জনবহুল এলাকায় এবং পুলিশ আউট পোস্টের এত কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।

আরও পড়ুন: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে নিতাই শীল নামে এক ব্যক্তি পুলিশ আউট পোস্টের পাশে একটি সন্দেহজনক ব্যাগ পড়ে থাকতে দেখেন। ব্যাগটি পরীক্ষা করতেই তাঁর নজরে আসে আগ্নেয়াস্ত্র ও প্রচুর কার্তুজ। এরপরই তিনি এনজেপি থানায় খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। উদ্ধার হওয়া অস্ত্র ও কার্তুজ নিজেদের হেফাজতে নেয় তারা।

ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী সুভাষ সাহানী জানান, সকালে হাঁটতে বেরিয়ে তাঁরা এলাকায় ভিড় দেখতে পান। পরে ব্যাগের ভিতর থেকে বন্দুক ও কার্তুজ উদ্ধারের বিষয়টি জানতে পারেন। তাঁর কথায়, নিউ জলপাইগুড়ি রেল স্টেশন এবং ইন্ডিয়ান অয়েলের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কাছাকাছি এই ধরনের অস্ত্র উদ্ধার হওয়া যথেষ্ট উদ্বেগজনক। কারা এবং কী উদ্দেশ্যে সেখানে অস্ত্রশস্ত্র রেখে গিয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

আরও পড়ুন: চাকরির পাশাপাশি নিয়েছেন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার প্রস্তুতি, বিনা কোচিংয়ে কোন পথে সাফল্য SDM প্রতীক্ষার?

উল্লেখ্য, নিউ জলপাইগুড়ি রেল স্টেশন ও ইন্ডিয়ান অয়েল সংলগ্ন এলাকায় দুষ্কৃতী কার্যকলাপ নিয়ে আগেও অভিযোগ উঠেছে বলে দাবি স্থানীয়দের। তার মধ্যে এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধারের ঘটনায় এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্র কোথা থেকে এল, কারা ব্যাগটি সেখানে রেখে গেল এবং এর পিছনে কোনও অপরাধমূলক পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
2

Comments (0)

Login to join the conversation