West Bengal
13 Nov 2026, 04:21 PM
High Court on Abhishek Banerjee: কোন কোন বিচারক BJP-র, আর কে কে TMC-র? তালিকা দিতে আইনজীবীকে নির্দেশ
A
ABP Ananda
@abpananda
<p>ABP Ananda LIVE : বিচারব্যবস্থাকে আক্রমণ, অভিষেকের ভূূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট। কোন কোন বিচারক বিজেপির, আর কে কে তৃণমূলের? তালিকা দিতে আইনজীবীকে নির্দেশ। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাওয়ের ভর্ৎসনার মুখে পড়েছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। এক সপ্তাহ আগে বিচারপতি কৃষ্ণ রাওয়ের নাম করেই সরব হয়েছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। তিনি বলেন, "জাস্টিস কৃষ্ণ রাও-এর কাছে মামলা ছিল। তিনি অর্ধেক শুনে অর্ধেক শোনেননি। বিচারব্যবস্থার একাংশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আজকে এই পুরো তাণ্ডবলীলা বাংলাজুড়ে চলছে একমাত্র সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের জন্য। বিজেপির তাণ্ডবলীলা, পুলিশের অপদার্থতা, একশ্রেণির অত্যাচার এবং হাইকোর্টের আশ্চর্য নীরবতা।" অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের মন্তব্য়ের তীব্র সমালোচনা করেছেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি থেকে আইনজীবীরা।&nbsp;</p>
<p>অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বাড়ির সামনে বুলডোজ়ার অভিযান, ভেঙে দেওয়া হয়েছে অস্থায়ী শেড, লোহার গেট। রাস্তার ওপর যেখানে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের গাড়ি এবং তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা একাধিক পাইলট কার রাখা থাকত, সেখানে ব্য়ারিকেড দিয়ে 'নো পার্কিং জোন' বোর্ড ঝুলিয়ে দিয়েছে পুলিশ। তৃণমূল যখন ক্ষমতায় তখনও বিরোধীরা বারবার অভিযোগ করত, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে তাঁর প্রাপ্য়ের চেয়ে অনেক বেশি নিরাপত্তা দেওয়া হচ্ছে! কিন্তু, ক্ষমতা যেতেই বদলে গেছে ছবিটা! তুলে নেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অতিরিক্ত নিরাপত্তা! এই প্রসঙ্গে মদন মিত্র বলছেন, অভিষেক একজন MP হিসাবে, যদি Z+ নিরাপত্তা পায়, তাহলে জগদীশ বসুনিয়া, যিনি একাধিকবার হেনস্থার শিকার হয়েছেন, তিনি কেন পাবেন না? রাজ্য়ের সবচেয়ে সিনিয়র সাংসদ, সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় তিনি কেন পাবেন না?</p>

Source Credit: bengali.abplive.com
Read Full Story
6
Comments (0)