Santanu Sinha Biswas | শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
West Bengal 13 Nov 2026, 03:21 PM

Santanu Sinha Biswas | শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র

A
ABP Ananda
@abpananda

ABP Ananda LIVE : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তিবাজেয়াপ্ত ED-র। 'বেআইনি লেনদেনের অভিযোগের ভিত্তিতেই সম্পত্তি বাজেয়াপ্ত'। কলকাতার ৩টি ফ্ল্যাট ও কান্দির বাড়িটিও দুর্নীতির টাকায় কিনেছিল, দাবি ED-র'জয় এস কামদার, সোনা পাপ্পুর সঙ্গে বেআইনি লেনদেন'। 'এই মামলায় ৪ বার কলকাতা ও জেলার বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় ED'। 'আগেই ১ কোটি ৬৪ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট'। 'বাজেয়াপ্ত করা হয়েছিল সোনার গয়না, ১৩টি চারচাকা গাড়ি ও রিভলভার'। ১৪ মে: ED-র জালে কলকাতা পুলিশের প্রাক্তন ডেপুটি কমিশনার শান্তনু সিন্হা বিশ্বাস। জোর করে জমি দখল ও বেআইনি নির্মাণ মামলা সহ একাধিক অভিযোগ।

হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাওয়ের ভর্ৎসনার মুখে পড়েছেন অভিষেক

কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাওয়ের ভর্ৎসনার মুখে পড়েছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। এক সপ্তাহ আগে বিচারপতি কৃষ্ণ রাওয়ের নাম করেই সরব হয়েছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। তিনি বলেন, "জাস্টিস কৃষ্ণ রাও-এর কাছে মামলা ছিল। তিনি অর্ধেক শুনে অর্ধেক শোনেননি। বিচারব্যবস্থার একাংশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আজকে এই পুরো তাণ্ডবলীলা বাংলাজুড়ে চলছে একমাত্র সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের জন্য। বিজেপির তাণ্ডবলীলা, পুলিশের অপদার্থতা, একশ্রেণির অত্যাচার এবং হাইকোর্টের আশ্চর্য নীরবতা।" অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের মন্তব্য়ের তীব্র সমালোচনা করেছেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি থেকে আইনজীবীরা।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
4

Comments (0)

Login to join the conversation