West Bengal
11 Oct 2026, 05:56 PM
স্নানের পোশাক পরে মেট্রোয় তরুণী! দেখেই তাজ্জব সহযাত্রীরা
S
Sangbad Pratidin
@sangbadpratidin
চুলে প্যাঁচানো তোয়ালে। পরনে বাথরোব। যাকে বলে স্নানের পোশাক। পায়ে স্নানে যাওয়ার মতো জুতো। এই পোশাকে মেট্রোয় সওয়ার তরুণী। সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। যা দেখে তাজ্জব সহযাত্রীরা।
সোশাল মিডিয়ায় সম্প্রতি ২৭ সেকেন্ডের ভিডিওটি ভাইরাল হয়। ওই ভিডিওটিতে দেখা গিয়েছে, তরুণী আর পাঁচজন মহিলা যাত্রীর পাশে বসে রয়েছেন। পরনে বাথরোব। মাথায় প্যাঁচানো তোয়ালে। তিনি যে শুধু ওই পোশাকে মেট্রো চড়ে যাচ্ছেন তা নয়। ওই তরুণী পুরোদস্তুর ত্বকের যত্নও করছেন মেট্রোয় বসেই। চোখে নিচে প্যাচ লাগাতে লাগাতেই যাচ্ছেন। আশপাশের যাত্রীদের নজর ততক্ষণে শুধু ওই তরুণীর দিকেই। তবে তাতে বিন্দুমাত্র যায় আসে না তরুণীর। তিনি শুধু নিজেকে নিয়ে মগ্ন।
এই ভাইরাল ভিডিও নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। কেউ কেউ বলছেন, “দিল্লি মেট্রোতে অদ্ভুত কাণ্ড যেন লেগেই রয়েছে।” আবার কারও মতে, “তরুণী জানেন না কোথায়, কী পরতে হয়।” কেউ অবশ্য দুষছেন সমালোচকদের। তাদের দাবি, বিদেশের মাটিতে দাঁড়িয়ে তরুণী এভাবে রাস্তায় বেরলে, কেউ মাথা ঘামাতেন না। সমালোচনাও সহ্য করতে হত না তাঁকে। আবার যাঁরা তরুণীর পাশে দাঁড়িয়েছেন, তাঁদের একহাত নিয়েছেন কেউ কেউ। তাঁরা বলছেন, “এভাবে মেট্রোয় স্নানের পোশাক পরে ওঠা মোটেও ভালো কথা নয়। কোনটি ব্যক্তিগত পরিসর আর কোনটি নয়, তা ভেবে পথচলা উচিত।”
তবে কারও কারও মতে, এই তরুণী আসলে জনপ্রিয়তার লোভে এমন স্নানের পোশাক পরে মেট্রোয় উঠেছেন। তিনি হয়তো সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও হতে পারেন বলেই মনে করছেন অনেকে। তবে যে যাই বলুন না কেন, আপাতত ওই ভাইরাল ভিডিওই যেন ‘টক অফ দ্য টাউন’ হয়ে গিয়েছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
Crazier stuff keeps happening on Indian metros every day. https://t.co/oKJtJYrBTE
— Pakchikpak Raja Babu (@HaramiParindey) October 8, 2026

Source Credit: sangbadpratidin.in
Read Full Story
2
Comments (0)