West Bengal
12 Nov 2026, 09:45 AM
Abhishek Banerjee: ভাঙা হয়েছে অস্থায়ী কাঠামো, সরানো হয়েছে গেট, অভিষেকের বাড়ির সামনে থেকে সরানো হবে পুলিশ বুথও
A
ABP Ananda
@abpananda
<p><strong>কলকাতা:</strong> গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের অস্থায়ী কাঠামো খুলে ফেলার কাজ শুরু হয়। মমতা তৃণমূলের পক্ষ থেকে জানানো হয় যে স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই ওই অস্থায়ী মঞ্চ খুলে ফেলা হচ্ছে। গতকালের পর আজ সকালে দেখা গেল কলকাতা পুরসভার একটা দল পৌঁছে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। তাদের সঙ্গে ছিল বুলডোজারও। সেই বুলডোজার দিয়ে সরিয়ে ফেলা হয় অস্থায়ী কাঠামো। একই সঙ্গে সরিয়ে দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কালো গেটও। পাশাপাশি পুলিশ সুত্রে খবর, সরিয়ে দেওয়া হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের সেন্ট্রি গার্ড পুলিশ বুথও।</p>
Source Credit: bengali.abplive.com
Read Full Story
2
Comments (0)