Dilip Ghosh: 'শুধু ভাইপো নয়, যারা ফুটপাথ দখল করে আছে...', অভিষেকের বাড়ির সামনে বুলডোজার, কী বলছেন দিলীপ ঘোষ
Kolkata, West Bengal 12 Nov 2026, 09:46 AM

Dilip Ghosh: 'শুধু ভাইপো নয়, যারা ফুটপাথ দখল করে আছে...', অভিষেকের বাড়ির সামনে বুলডোজার, কী বলছেন দিলীপ ঘোষ

A
ABP Ananda
@abpananda
<p>কলকাতা : সাত সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির গেটে পৌঁছে গেল বুলডোজার। বুলডোজার এনে ভাঙা হল বাড়ির সামনের অস্থায়ী কাঠামো। খুলে দেওয়া হল অভিষেকের বাড়ির সামনে থাকা অস্থায়ী শেড। কাটা হল <a title="অভিষেক বন্দ্যোপাধ্যায়" href="https://bengali.abplive.com/topic/abhishek-banerjee" data-type="interlinkingkeywords">অভিষেক বন্দ্যোপাধ্যায়</a>ের বাড়ির সামনের কালো গেট। কাটার দিয়ে গেট কেটে ফুটপাত ফাঁকা করলেন পুরসভার কর্মীরা। </p>
<p>এই প্রসঙ্গে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী এবং বিজেপি বিধায়ক <a title="দিলীপ ঘোষ" href="https://bengali.abplive.com/topic/dilip-ghosh" data-type="interlinkingkeywords">দিলীপ ঘোষ</a> বলেছেন, 'আমি তো বলব খালি ভাইপো নয়, যে কেউ ফুটপাথ দখল করছে... কলকাতায় এমনিতেই রাস্তা কম, জায়গা কম, হাঁটার জায়গা নেই, গাড়ি বেশি, তো সেই জন্য সব মুক্ত হওয়া উচিত। উপর থেকেই শুরু হয়েছে। এর আগে একজন বিধায়ক খুব প্রভাবী তাঁর অফিসে বুলডোজার চলেছিল। নেতারাই দেখিয়েছেন লোককে যে কী করে কব্জা করতে হয়, দখল করতে হয়। সেটা মুক্ত হলেই সাধারণ মানুষ নিজে থেকেই সাহায্য করবেন রাস্তাঘাট খালি করতে।' </p>
Source Credit: bengali.abplive.com
Read Full Story
2

Comments (0)

Login to join the conversation