West Bengal
12 Nov 2026, 09:45 AM
Abhishek Banerjee: সাতসকালে অভিষেকের বাড়ির সামনে বুলডোজার! কেটে সরানো হল ফুটপাতের ওপর তৈরি কালো গেট
A
ABP Ananda
@abpananda

কলকাতা: ভাইফোঁটার পরেরদিন সকালেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কালীঘাটের বাড়ির গেটে বুলডোজার! আজ সকাল থেকেই কালীঘাট রোড জুড়ে মোতায়েন প্রচুর পুলিশ, আছে কেন্দ্রীয় বাহিনীও। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ও পিছনের রাস্তায় মোতায়েন রয়েছে পুলিশ-কেন্দ্রীয় বাহিনী। ভাঙা হচ্ছে অভিষেকের বাড়ির সামনে লাগানো শেড এবং বাঁশের অস্থায়ী কাঠামো। পাশাপাশি অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের কালীঘাটের বাড়ির ফুটপাতের ওপর বসানো ছিল একটি বিশাল কালো গেট। এদিন সকাল থেকে গ্যাসকাটার দিয়ে কাটা হয়েছে এই গেটটিও। অভিযোগ ফুটপাতের ওপর গেট এবং বাঁশের অস্থায়ী কাঠামো থাকার ফলে যাতায়াতে অসুবিধা হচ্ছিল সাধারণ মানুষের।

আয়রন-কাটার দিয়ে কেটে সরানো হচ্ছে অভিষেকের বাড়ির সামনে ফুটপাতের ওপর তৈরি কালো গেট

অভিষেকের বাড়ির সামনে যে বাতিস্তম্ভ রয়েছে, সেটি থেকে ইলেকট্রিক কানেকশন নিয়ে, আয়রন কাটার দিয়ে লোহার গেট কেটে সরিয়ে দেওয়া হয় এদিন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এমনিই একটি বড় কালো লোহার গেট রয়েছে। কিন্তু এর বাইরে, ফুটপাতের ওপরেও একটি বড় কালো গেট বসানো ছিল। এর বাইরে পর্যন্ত থাকতেন নিরাপত্তারক্ষীরা। গাড়ি প্রবেশ করা এবং বেরনোর সময় এই গেট সরিয়ে দেওয়া হত। কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এলে, তাঁদের এই গেটের বাইরে থাকতে বলা হত। গেটের ভিতরে প্রবেশ করার অনুমতি ছিল না। কিন্তু পুরসভার তরফ থেকে জানানো হয়েছে, অনেক সময়েই পুরসভার তরফ থেকে নিরাপত্তার কারণে ফুটপাতের ওপর রেলিং লাগানো হয়।

রাস্তার দিকে এই ধরণের রেলিং লাগানে অনেক সময় যাত্রী নিরাপত্তা আরও জোরদার হয়, পাশাপাশি ফুটপাতের পাশে গাড়ি রাখার প্রবণতাও কমে। তবে ফুটপাতের ওপর এইরকম গেট পুরসভার তরফ থেকে লাগানো হয়নি বলেই জানানো হয়েছে। তাহলে ফুটপাতের ওপর এই ধরণের কালো গেট কারা লাগিয়েছিলেন? অনুমতি ছিল কাদের? গোটা বিষয়টা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে সাধারণ মানুষের সুবিধার কথা ভেবেই এই গেট এবং বাঁশের অস্থায়ী ব্যারিকেড সরিয়ে ফেলা হল। জানানো হয়েছে, একেবারে ফাঁকা করে দেওয়া হবে ফুটপাত। এখানেই শেষ নয়, ভেঙে ফেলা হচ্ছে অভিষেকের বাড়ির সামনের সেন্ট্রিদের কিয়স্ক। পাশাপাশি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তারক্ষীদের বাড়ির সামনে রাখা গাড়ি সরাতে নির্দেশ পুলিশের।

আরও পড়ুন: Ranojoy Bishnu: ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?

Source Credit: bengali.abplive.com
Read Full Story
2
Comments (0)