Prasun Banerjee: কুণাল-প্রসূন কথোপকথন ঘিরে জল্পনা, লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ
West Bengal 14 Nov 2026, 06:16 PM

Prasun Banerjee: কুণাল-প্রসূন কথোপকথন ঘিরে জল্পনা, লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ

A
ABP Ananda
@abpananda
<p>ABP Ananda LIVE : আগামী রাজনীতিতে নতুন সমীকরণ? শুক্রবার প্রিয়রঞ্জন দাশমুন্সির মূর্তি উন্মোচন অনুষ্ঠানে দেখা গেল একেবারে বিরল রাজনৈতিক সৌজন্য। এক মঞ্চে অবিজেপি প্রায় সব দলের শীর্ষ নেতা। মমতা শিবিরের শোভনদেব চট্টোপাধ্য়ায়, কুণাল ঘোষ। ঋতব্রত শিবিরের মদন মিত্র, কংগ্রেসের শুভঙ্কর সরকার, CPIM-এর সুজন চক্রবর্তী, বিমান বসু। ছিল NCPI-ও। আর এই মঞ্চ থেকেই লড়াইয়ের ডাক দিলেন কুণাল ঘোষ। এই অনুষ্ঠানে NCPI-এর হয়ে উপস্থিত ছিলেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। সেখানেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে দেখা যায় তাঁকে। তৃণমূল ভেঙে NCPI-তে যাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কুণাল। তোপ দাগেন সুদীপ-কাকলিদের বিরুদ্ধে। তিনি বলেন, "কত পুরনো দিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমি তাই প্রসূনদাকে অনুরোধ করলাম যে, প্রসূনদা দিল্লিতে এই ধোপার বাড়িতে যারা গেছেন, রাজনীতির কালিমা টালিমা এগুলো আপনাকে মানায় না।" পাশে বসে থাকা প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, "এটা ভুল হয়েছে। ঠিক ঠিক, ঠিক ঠিক...।"</p>
Source Credit: bengali.abplive.com
Read Full Story
7

Comments (0)

Login to join the conversation