West Bengal
14 Nov 2026, 06:16 PM
Awas Yojana : 'সেরকম লোককে টাকা ফেরত দিতে হবে', মুখ্যমন্ত্রীর পর এবার স্পষ্ট বার্তা মুখ্যসচিবের ; যে প্রসঙ্গে বললেন...
A
ABP Ananda
@abpananda

কলকাতা : 'আবাসের টাকা ফেরত দিতেই হবে অবৈধ প্রাপকদের।' মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পর এবার বার্তা দিলেন মুখ্যসচিব মনোজ আগরওয়ালও। তিনি বললেন, "যেটা উনি কাল বলেছিলেন, Absentee, Shifted, Duplicate ও ভুয়ো কিছু লোক আছে, যার নামে অনুমোদন হয়েছিল...তাঁদের টাকা ফেরত দিতে হবে। কিছু লোক অযোগ্য ছিলেন, যোগ্যদের তালিকায় নিয়ে গেছেন, সেরকম লোককে ফেরত দিতে হবে...এরকম উনি বললেন।"

গতকাল কী বলেছিলেন মুখ্যমন্ত্রী ?

মুখ্যমন্ত্রী বলেছিলেন, "৫৭ হাজার ভুয়ো প্রাপকের খোঁজ পাওয়া গেছে ভেরিফিকেশনে। এই ৫৭ হাজারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদের অ্যাকাউন্টে কীভাবে ৬০ হাজার টাকা চলে গেল...। জনগণের টাকা, সরকারের টাকা। এটা দেখতে হবে আমাদের। আর যে ১২ হাজার অযোগ্য অর্থাৎ প্রাপক নন, তাঁরা নিয়মের মধ্যে পড়েন না, টাকা পেয়ে গেছেন, তাঁদের মধ্যে এক হাজার জন টাকা ফেরত করেছেন। বাকি ১১ হাজার জনের কাছে আমার স্পষ্ট বক্তব্য, আপনারা অবিলম্বে ৩০ নভেম্বরের মধ্যে টাকা ফেরত দিয়ে সম্ভাব্য আইনি জটিলতা থেকে নিজেদের মুক্ত করুন। এই টাকা আমরা আপনাদের কাছে রাখতে দেব না। আপনাকে টাকা ফেরত দিতে হবে। কারণ, আপনি যোগ্য প্রাপক নন। এই ৫৭ হাজারের ক্ষেত্রে আমি মুখ্যসচিবের উপস্থিতিতে, মন্ত্রীদের উপস্থিতিতেই বলব, কড়া আইনি ব্যবস্থা নেওয়া দরকার। প্রয়োজন হলে এই ফেক বেনিফিসিয়ারি কারা রেকমেন্ড করলেন সেটাও আধিকারিক স্তরে যদি ত্রুটি থাকে, তাহলে ডিপার্টমেন্টাল অ্যাকশন, আর এই ফেক অ্যাকাউন্ট হোল্ডারদের নামে প্রয়োজন হলে সিট গঠন করে আমরা সিআইডিকে দিয়ে এটাকে তদন্ত করতে চাই। কারণ, আমরা সরকারের সর্বস্তরে দুর্নীতি এবং লিকেজ বন্ধ করতে চাই। এইজন্য ইতিমধ্যে অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে কমিটি হয়েছে। আমাদের দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় হয়ে যাওয়া অ্যান্টি-কোরাপশন ব্রাঞ্চকে সক্রিয় করা হয়েছে। যাতে, সর্বস্তরে দুর্নীতি বন্ধ করতে পারি।" গরিবের এক চিলতে আশ্রয় হয়ে উঠেছে 'ভূতুড়ে' আবাস। ৫৭ হাজার ভুয়ো উপভোক্তা। ১২ হাজার অযোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে টাকা। সেই টাকা ফেরাতেই শুক্রবার নবান্ন থেকে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার নবান্নে ছিল আবাস যোজনার দ্বিতীয় কিস্তির অর্থ প্রদান অনুষ্ঠান। সেখানে মুখ্যমন্ত্রী স্পষ্ট হুঁশিয়ারি দেন, প্রয়োজনে হবে CID তদন্ত। শুধু তাই নয়, যে সব অযোগ্য ব্যক্তি প্রকল্পের টাকা পেয়েছেন, তাঁদের টাকা ফেরত দেওয়ার জন্য ডেডলাইনও বেঁধে দেন শুভেন্দু অধিকারী।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
7
Comments (0)