West Bengal
14 Nov 2026, 06:16 PM
ছটপুজোয় বন্ধ থাকবে মাংসের দোকান, পুরসভার নোটিস ঘিরে শোরগোল রামপুরহাটে
A
ABP Ananda
@abpananda
<p><strong>কলকাতা:</strong> ছটপুজো উপলক্ষ্যে রামপুরহাটে মাংসের দোকান বন্ধ থাকবে। এমনই নির্দেশ পুরসভার। রামপুরহাট আদালতে যাওয়ার পথে ৩টি মাংসের দোকানের মালিককে নোটিস। আর এই নির্দেশিকা ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। তুঙ্গে রাজনৈতিক তরজাও। এই নোটিসকে ঘিরে প্রতিবাদ জানিয়েছেন বিরোধীরা।&nbsp;<br /><br />রামপুরহাট পুরসভার নোটিসে বলা হয়েছে, রবিবার ও সোমবার দু'দিন ছটপুজো। আর এই দুই দিন মাংসের দোকান বন্ধ রাখতে হবে। পাশাপাশি, অন্য দিনগুলিতে দোকানে কেটে রাখা মাংস লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। কেউ যদি এই দিন গুলোতে দোকান খোলা রাখেন, তবে তাঁদের বিরুদ্ধে&nbsp; আইনি ব্যবস্থা নেওয়া হবে।&nbsp;</p>
Source Credit: bengali.abplive.com
Read Full Story
7
Comments (0)