CM Suvendu Adhikari: 'হলে রাখতেই হবে সাধক বামাক্ষ্যাপা, প্রাইম টাইমে সব হলে চালাতেই হবে বাংলা সিনেমা', স্টুডিওপাড়ার সঙ্গে বৈঠকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
Kolkata, West Bengal 24 Nov 2026, 06:32 PM

CM Suvendu Adhikari: 'হলে রাখতেই হবে সাধক বামাক্ষ্যাপা, প্রাইম টাইমে সব হলে চালাতেই হবে বাংলা সিনেমা', স্টুডিওপাড়ার সঙ্গে বৈঠকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

A
ABP Ananda
@abpananda

ঝিলম করঞ্জাই, কলকাতা: ‘প্রাইম টাইমে সমস্ত হলে চালাতেই হবে বাংলা সিনেমা। হলে রাখতেই হবে সাধক বামাক্ষ্যাপা সিনেমা’, স্টুডিওপাড়ার সঙ্গে বৈঠকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর, সূত্র মারফৎ এমনটাই খবর।

[yt]https://youtu.be/LI0XA87UGW4?si=tbXjcKFjOlCMyX6D[/yt]

আরও পড়ুন, মমতার সঙ্গে দূরত্ব বাড়িয়ে কোন পথে ব্রাত্য? জল্পনা আরও বাড়ালেন ঋতব্রত

এদিন  স্টুডিওপাড়ার সঙ্গে মুখ্যমন্ত্রীর  বৈঠকে, যেটা বিষয় আলোচনা হয়েছে যে, প্রেক্ষাগৃহে বিভিন্ন জায়গায় বাংলা সিনেমা বেশি সময় ধরে রাখা যায় এবং থাকে, সেখানে যাতে অন্য ভাষার সিনেমা জোর করে এখানে আনা হয়, এই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে, সিনেমা হলগুলিতে পশ্চিমবঙ্গে গুরুত্ব দিয়ে বেশি সময় ধরে বাংলা সিনেমা ধরে প্রদর্শিত হবে। এবং সেটা যদি প্রদর্শিত না হয়, তাহলে সেই সিনেমা হলের যিনি মালিক এবং তাঁদের পরিচালনা সমিতির যারা আছেন, তাঁদের কাছে রাজ্য সরকারের চিঠি যাবে। এবং পরবর্তীকালে তাঁদের যদি কোনও সংশোধন না হয়, তাঁদের লাইসেন্স বাতিল হতে পারে, এরকম বিষয় নিয়ে আলোচিত হয়েছে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর সঙ্গে ওই বৈঠকে ‘সাধক বামাক্ষ্যাপা’ এই সিনেমা নিয়ে যেই সমস্যা তৈরি হয়েছিল, সেটা নিয়েও আলোচনা হয়েছে। সেক্ষেত্রে একটি রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। বিশিষ্ট অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় এবং মিঠুন চক্রবর্তী, তাঁদেরকে এই দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি আরও একটি বিষয়ে আলোচনা হয়েছে, সেটা হচ্ছে প্রায় ৫১ টি সিনেমা হল , যেগুলি রাজ্য সরকার, যেগুলির প্রত্যক্ষভাবে উন্নতি করবে, সেখানে বাংলা সিনেমা যাতে দেখানো হয়, এবং ৭০ এর  উপর বেশ কিছু বিনোদনের জায়গা আছে, যেগুলিকে প্রেক্ষাগৃহে পরিবর্তিত করে, বাংলা সিনেমা যাতে বেশি করে দেখানো যায়, তার জন্য তথ্য সংষ্কৃতি দফতরের তরফ থেকে উদ্যোগ নেওয়া হবে, তেমন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

মঙ্গলবার নবান্ন সভাঘরে বৈঠকে বসেন মুখ্য়মন্ত্রী। যেখানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী,প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়। এছাড়া উপস্থিত ছিলেন, ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রীজিৎ মুখোপাধ্য়ায়, শিবপ্রসাদ মুখোপাধ্য়ায়, শ্রীকান্ত মোহতা, রুদ্রনীল সেনগুপ্ত , ছিলেন একাধিক প্রডিউসার থেকে ফিল্ম ডিস্ট্রিবিউটর। সূত্রের খবর, সেই বৈঠকে মুখ্য়মন্ত্রী নির্দেশ দেন, বামাক্ষ্য়াপা সিনেমা প্রাইম টাইমে দেখাতে হবে।বাংলা সিনেমা রাজ্য়ের সমস্ত মাল্টিপ্লেক্স ও সিনেমা হলে প্রাইম টাইমে চালাতে হবে।একটি কমিটি গঠনেরও নির্দেশ দিয়েছেন তিনি। যে কমিটিতে থাকবেন, প্রডিউসার, ডিরেক্টর, ফিল্ম ডিস্ট্রিবিউটর থেকে অভিনেতা-অভিনেত্রীরা। বাংলা সিনেমা চালাতে হল মালিকদের আপত্তি কোথায়, কেন তারা প্রাইম টাইমে বাংলা সিনেমা চালাতে চায় না, তা নিয়ে, রাজ্য় সরকারকে বিস্তারিত রিপোর্ট দেবে এই কমিটি। সেই রিপোর্ট অনুযায়ী পদক্ষেপ করবে রাজ্য় সরকার। সূত্রের খবর, ফিল্ম ফেস্টিভ্য়ালের আগেই এই রিপোর্ট চেয়েছেন মুখ্য়মন্ত্রী।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation