West Bengal
24 Nov 2026, 06:32 PM
Kolkata Municipal Corporation: কলকাতা পুরসভার ভিতরে এবার জায়গা পেল সাভারকর, শ্যামপ্রসাদ, রানী লক্ষ্মীবাঈ সহ ৮ টি নতুন ছবি
A
ABP Ananda
@abpananda

কলকাতা: পুরসভার কাউন্সিলরস ক্লাব রুমে এবার জায়গা পেল বেশ কিছু নতুন ছবি। এখানে জায়গা পেয়েছে বিনায়ক দামোদর সাভারকরের ছবি। তবে শুধুমাত্র সাভারকরের ছবি নয়,  শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, সর্দার বল্লভ ভাই প্যাটেল, রানী লক্ষ্মীবাঈ, বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়, ভীম রাও রামজি আম্বেদকর, বীরেন্দ্র নাথ শাসমল ও মহারাণা প্রতাপের ছবিও জায়গা পেয়েছে এখানে। সব মিলিয়ে নতুন ৮ টি ছবি বসানো হয়েছে এখানে।

আরও পড়ুন: 'ওদের কাছে কোনও পরিষ্কার উত্তর ছিল না...', NCPI সাংসদদের জবাব দেওয়া নিয়ে কটাক্ষ মমতা তৃণমূল সাংসদ সৌগত রায়ের

এই ৮ ছবি যেখানে বসানো হয়েছে, সেখানে আগে প্রয়াত কাউন্সিলরদের ছবি ছিল। সেই সব ছবি সরিয়ে দেওয়া হল একটু পাশের দিকে, বিনায়ক দামোদর সাভারকরের ছবি বসানো নিয়ে শুরু হয়েছে নতুন করে রাজনৈতিক তরজা।

ছবি বসানো নিয়ে মমতা তৃণমূলের নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় বলছেন, "কলকাতা পুরসভার সঙ্গে যাঁদের সম্পর্ক রয়েছে, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, নেতাজি সুভাষ চন্দ্র বোস, বিধান রায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর; এঁদের ছবি তো ছিল। ওরা হঠাৎ কাউন্সিলরস ক্লাবে কেন সাভারকরকে বসালও, সেটা বিজেপিই দিতে পারবে। বা যাঁরা প্রশাসন চালাচ্ছেন, তাঁরাই দিতে পারবেন। সাভারকরের সঙ্গে কলকাতা পুরসভার কোনও সম্পর্ক আছে বলে আমরা জানি না। এবং সাভারকরের নামে এটাও অভিযোগ রয়েছে যে তিনি সেই সময় মুচলেকা দিয়েছিলেন। বিজেপি নিজেরা যাদের গ্লোরিফাই করতে চায় তাদের ছবি লাগাতে চাইছে।"

আরও পড়ুন: স্পিকারকে ঠিক কী উত্তর দিয়েছেন NCPI সাংসদরা ? আর কেনই বা উত্তর দিতে এত দেরি, জানালেন অরূপ চক্রবর্তী

কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, "সাভারকর তো আত্মসমর্পণ করেছিল। তাকে মানে বিপ্লবী বলে? সাভারকরের যাঁরা পুজো করে, তাঁরা কখনও দেশপ্রেমিক হতে পারে না। এর আগেই তো নেতাজি সুভাষ চন্দ্রের নামে যে বন্দর ছিল, তার নাম বদলে দিয়েছে। আগামী দিনে সবই বদলে দেবে এরা। সব কিছুরই সাভারকরিকরণ হবে।"

অন্যদিকে বিজেপি বিধায়ক সজল ঘোষ বলছেন, "ঠিকই বলেছেন, কলকাতা পুরসভার সঙ্গে সাভারকরের কোনও সম্পর্ক নেই। কিন্তু যাঁরা বলছেন, তাঁরা বলুন না, ওই লম্বা লম্বা দাড়ি ওয়ালা চাইনিজ, জার্মান, রাশিয়ান যে ব্যক্তিগুলোর ছবি ওঁরা লাগান, তাঁদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তাঁদের সঙ্গে ওঁদের কী সম্পর্ক? ওঁদের সঙ্গে আমাদের দেশের কী সম্পর্ক? সাভারকরের সঙ্গে দেশের সম্পর্ক আছে। আপনি তাঁকে বেইমান বলুন, গদ্দার বলুন, সেটা আপনার ন্যারেটিভ। যত বছর জেল খেটেছেন, সুজন বাবু অটো বছর কেন, অত মাস জেল খাটতে পারবেন না। আমি সেদিকে যাচ্ছি না।"

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1
Comments (0)