Saugata Roy: 'ওদের কাছে কোনও পরিষ্কার উত্তর ছিল না...', NCPI সাংসদদের জবাব দেওয়া নিয়ে কটাক্ষ মমতা তৃণমূল সাংসদ সৌগত রায়ের
West Bengal 24 Nov 2026, 05:31 PM

Saugata Roy: 'ওদের কাছে কোনও পরিষ্কার উত্তর ছিল না...', NCPI সাংসদদের জবাব দেওয়া নিয়ে কটাক্ষ মমতা তৃণমূল সাংসদ সৌগত রায়ের

A
ABP Ananda
@abpananda

কলকাতা: অবশেষে স্পিকারকে জবাব দিয়েছেন NCPI সাংসদরা। কেন তাঁদের সাংসদ পদ খারিজ করা হবে না, সেটা স্পিকারকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন NCPI সাংসদরা। গতকাল কয়েকজন সাংসদ জবাব দিয়েছিলেন স্পিকারকে। তারপর আজ বাকিরা সেই জবাব দিলেন। আর এই শেষ দিনে জবাব দেওয়া নিয়ে এবার NCPI সাংসদদের কটাক্ষ করলেন মমতা তৃণমূল সাংসদ সৌগত রায়।

আরও পড়ুন: স্পিকারকে ঠিক কী উত্তর দিয়েছেন NCPI সাংসদরা ? আর কেনই বা উত্তর দিতে এত দেরি, জানালেন অরূপ চক্রবর্তী

পাঁচ বার এক্সটেনশন চেয়ে উত্তর দিলেন ওঁরা, কটাক্ষ সৌগত রায়ের। তিনি বলেন, "একবার নয়, দুই বার নয়, তিনবার নয়; ওঁরা তো এই জবাব দিলেন পাঁচবার এক্সটেনশন নেওয়ার পর। শেষ দিনে। তার মানে ওদের কোনও পরিষ্কার উত্তর ছিল না। এবং মজার ব্যাপার হল যে MLA-রা আমাদের পার্টি ছেড়ে গিয়েছে, তারা ওই রকম পাঁচবার এক্সটেনশন চেয়েছেন।"

আরও পড়ুন: কেন সাংসদ পদ খারিজ হবে না, স্পিকারের কাছে আজ উত্তর জমা দিলেন NCPI সাংসদরা, জানালেন সুদীপ বন্দ্যোপাধ্যায়

দলত্যাগ বিরোধী আইনে অভিযোগ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। NCPI যদিও বলছে তারা এই আইনের আওতায় পড়বেন না। তার পরও সৌগত রায়ের বক্তব্য ওঁরা এই নিয়ে কোনও যুক্তি দেননি। তিনি বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ওদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। দলত্যাগ বিরোধী আইনের দশম শিডিউলে অভিযোগ করেছিলেন তিনি। এখন এটা বিচার হোক। স্বেচ্ছায় সেই দলের সদস্যপদ ছেড়েছেন। সুতরাং ওঁরা তো দলত্যাগ করেছেন। এখন কেন করেছেন, কীভাবে করেছেন, সেই ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব আমাদের নয়। কারণ, ৮৪ দিন পর ওঁরা জবাব দিলেন, শেষ দিনে। ওঁরা যে স্বেচ্ছায় দল ছেড়ে দিলেন, কেন ছেড়ে দিলেন দল, তার কোনও যুক্তি তো ওঁরা দেননি।"

যদিও বাঁকুড়ার তালডাংরার সাংসদ অরূপ চক্রবর্তী বলছেন, "ওঁরা যেমন উত্তর চেয়েছেন, তেমন উত্তর দিয়েছি। আমরা বলেছি আমরা ভারতীয় সংবিধানে থাকা কোনও নিয়মই লঙ্ঘন করিনি। কারণ, বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর যে অবস্থা তৈরি হয়েছিল, সেখানে আমাদের একটা বৈঠক হয়। আমরা সাংসদরা বসে সিদ্ধান্ত নিই, এই মুহূর্তে আমাদের সংগঠনকে রাখতে গেলে, মানুষের শ্রদ্ধা রাখতে গেলে আমাদের একটা টিম তৈরি করা উচিত। তখন আমরা NCPI তৈরি করি। এবং আমরা স্পিকারকে জানিয়ে দিই।"

Source Credit: bengali.abplive.com
Read Full Story
2

Comments (0)

Login to join the conversation