Weather Update: বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রবল আশঙ্কা, ভাইফোঁটায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গজুড়ে
Kolkata, West Bengal 10 Nov 2026, 07:27 PM

Weather Update: বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রবল আশঙ্কা, ভাইফোঁটায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গজুড়ে

A
ABP Ananda
@abpananda

কলকাতা: ভাইফোঁটায় দুর্যোগের ঘনঘটা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। কালীপুজোর আবহের মাঝেই এদিন বৃষ্টি হল জেলায় জেলায়। বৃষ্টির আশঙ্কা রয়েছে আগামীকালও। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত, আগামীকাল পর্যন্ত বৃষ্টি হবে কলকাতায়। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাসের বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

[yt]https://youtu.be/abeGeAvGR8E?si=FMPmdI7yCJn9XqC2[/yt]

আরও পড়ুন, “মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর,  আগামী ১৩ নভেম্বর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর, একটি নিম্নচাপ অঞ্চল সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি পরবর্তী ২৪ ঘণ্টায় উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে, সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে, পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আইএমডি সূত্র জানিয়েছে, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলিতে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বইবে। এবং বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাম কমে আসবে উত্তরবঙ্গে। পাশাপাশি সপ্তাহান্তে কমতে পারে তাপমাত্রা, বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের।

হাওয়া অফিস আরও জানিয়েছে, দক্ষিণবঙ্গে এদিন উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে হাওয়া অফিস। বাকি জেলাতে ও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ। তবে আগামীকাল বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। বৃষ্টির সম্ভাবনা কমবে। সকালের দিকে কলকাতা সহ বেশ কিছু জেলায় কুয়াশার সম্ভাবনা। বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা কিছু এলাকায়।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
2

Comments (0)

Login to join the conversation