Weather Update :  সাইক্লোন  গেলেও চলবে বৃষ্টি ? কালীপুজোর আগে কী জানাল আবহাওয়া অফিস ?
West Bengal 05 Nov 2026, 10:10 AM

Weather Update : সাইক্লোন গেলেও চলবে বৃষ্টি ? কালীপুজোর আগে কী জানাল আবহাওয়া অফিস ?

A
ABP Ananda
@abpananda
<p>ঘূর্ণিঝড় 'অর্ণব', 'মুরাসু' - জোড়া ফলার পরপর প্রভাব। প্রত্যক্ষভাবে প্রভাবিত না-হলেও পরোক্ষভাবে ভুগেছে পশ্চিমবঙ্গ। এই রাজ্যের একাধিক জেলায় চলেছে টানা বৃষ্টি। আর ৩ দিন পরই কালীপুজো। দীপাবলির আনন্দ উদযাপন শুরু হয়ে গিয়েছে। শুক্রবার ধনতেরস। এই আনন্দ-মরসুমে কি বৃষ্টি কাঁটা হবে? সকলে তাকিয়ে আবহাওয়া দফতরের রিপোর্টের দিকে। </p>
<p>আবহাওয়া দফতর  জানাচ্ছে, কালীপুজোয় নেই বৃষ্টির ভ্রুকুটি। আগামী তিনদিন দক্ষিণের জেলাগুলিতে থাকবে শুষ্ক আবহাওয়া। এদিকে বুধবারের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা কমেছে প্রায় ২ ডিগ্রি। আগামী ২দিন তা আরও কমে স্বাভাবিকের কাছাকাছি আসবে।</p>
<p>আবহাওয়া দফতর বলছে, সোমবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হাওড়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্য়দিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।   </p>
<p> </p>
Source Credit: bengali.abplive.com
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation