Weather Update: আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা, শীতের পথে ফের ঘূর্ণাবর্তের কাঁটা, কবে নামবে পারদ
West Bengal 28 Nov 2026, 02:00 PM

Weather Update: আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা, শীতের পথে ফের ঘূর্ণাবর্তের কাঁটা, কবে নামবে পারদ

A
ABP Ananda
@abpananda
<p>অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, আগামী ২ দিনে দু থেকে তিন ডিগ্রি বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা। আপাতত নেই বৃষ্টির সম্ভাবনা। ঘূর্ণাবর্ত কাটলে নামবে পারদ। আগামীকাল আন্দামান সাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে। এই ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্ষেত্রে তৈরি করতে পারে। ডিসেম্বরের শুরুতে আরও একটি নিম্নচাপ বঙ্গোপসাগরে। তবে সরাসরি প্রভাব নেই বাংলায়। আগামীকাল ২৯ শে নভেম্বর আন্দামান সাগরের কাছে ঘূর্ণাবর্ত তৈরীর সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত থাকবে। কেরলম এবং গুজরাটে আরও দুটি ঘূর্ণাবর্ত থাকবে বলে জানা গিয়েছে। </p>
<p>উত্তুরে হাওয়ায় শীতের আমেজ। হালকা হলেও বইছে উত্তর ও উত্তর-পূর্ব দিকের বাতাস। এই শীতল বাতাসে শীতের আমেজ বাংলা জুড়ে। সকালে হালকা কুয়াশার সম্ভাবনা। দিনভর পরিষ্কার আকাশ। আগামী দু'দিন সামান্য বাড়তে পারে তাপমাত্রা। দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বিভিন্ন জেলাতে। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই।</p>
Source Credit: bengali.abplive.com
Read Full Story
3

Comments (0)

Login to join the conversation