West Bengal
08 Oct 2026, 05:31 PM
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
A
ABP Ananda
@abpananda

কলকাতা: মালদার মানিকচকে বন্যায় প্লাবিত এলাকায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ।

শুভেন্দু অধিকারী বলেন, ''রতুয়া ও মানিকচকের বিপর্যস্ত এলাকাকে বাঁচানোর জন্য প্রশাসনিক সভা করব। ২৪২ কোটি টাকার ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। যাঁদের ঘর ভেঙেছে, তাঁদের ১ লক্ষ ৮০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। যাঁদের আংশিক ঘর ভেঙেছে, তাঁদের ৯০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।''

পাশাপাশি মুখ্যমন্ত্রী বললেন, ''বিপুলভাবে ক্ষতিগ্রস্ত ৫ হাজার পরিবারকে নতুন পোশাক, মশারি, ত্রিপল দেওয়া হবে। এই জেলায় গঙ্গা-ভাঙনের বাইরেও স্ব-জনগণনায় গোটা দেশের মধ্যে প্রথম হয়েছে। মালদায় ১০০ কোটি টাকায় আমের প্রসেসিং ইউনিট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। গত ৫ বছর এখানে কোনও রাস্তা সারানোর উদ্যোগ নেওয়া হয়নি। হাসপাতালে ৩ বেলা খাবারের রেট ছিল ৫৬ টাকা ২৫ পয়সা। ১৬ অক্টোবরের আগে ২০ শতাংশ DA-সহ বেতন পেতে চলেছেন সরকারি কর্মীরা।''

সেই সঙ্গে আরও একটি বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বলেন, "যাঁরা আয়ুষ্মানে আসতে পারবেন না, একই সুবিধার মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমায় নাম নথিবদ্ধ করবেন। আমরা সারা ভারতে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ দিচ্ছি।  পিএম কিষাণ যোজনায় ৬ হাজারের সঙ্গে এ বছর বাড়তি ৩ হাজার পাবেন । বিধবা ভাতা ১০০০ টাকার পরিবর্তে ১৫০০ টাকা পাচ্ছেন । আমরা ১২৫ দিনের কাজের কার্ড দেব আমরা। এই জেলায় ১২৫ দিনের কাজ শুরু হয়ে গিয়েছে। প্রত্যেক পঞ্চায়েত আগামী ৬ মাসের মধ্যে ৩৪ হাজার ৫০০ টাকা করে দেবেন জব কার্ড হোল্ডারদের ।"

মুখ্যমন্ত্রী আরও বলেন, "আমরা হিন্দু মুসলিম বেছে দিইনি, যাঁরা ঘর তৈরি করেছেন, তাঁদের দিয়েছি। যাঁরা টাকা চুরি করেছেন, তাঁদের টাকা ফেরতও দিতে হবে, জেলেও যেতে হবে। আগে এই জেলায় আবাস এবং একশো দিনের কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে। দুর্নীতি যাঁরা করেছেন, তাঁদের জেলে ঢোকাবই। আমি কথা দিয়ে গেলাম, কিষাণ। কোথাও ধর্ম পরিবর্তন হবে, লাভ জিহাদ বন্ধ হবে, ল্যান্ড জিহাদ বন্ধ হবে।"

শুভেন্দু আরও বলেন, "CAA সার্টিফিকেট এখন জেলাশাসকরাই দিয়ে দেবেন। যাঁরা আবেদন করেননি, দ্রুত আবেদন করুন, দ্রুত সার্টিফিকেট দেওয়া হবে। আমি বেঁচে থাকতে আর কালিয়াচক, মোথাবাড়ি হতে দেব না। মিলে মিশে থাকুন, উন্নয়নের সব অধিকার পাবেন।"

Source Credit: bengali.abplive.com
Read Full Story
2
Comments (0)