West Bengal
30 Oct 2026, 02:01 PM
Swasthya Sathi Scam : "এই আর্থিক দুর্নীতির আমরা ফরেন্সিক অডিট করাচ্ছি", বললেন স্বাস্থ্যমন্ত্রী Sharadwat Mukherjee
A
ABP Ananda
@abpananda
<p>এবার লক্ষ লক্ষ ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ডের হদিশ!"২৫ থেকে ৩০ লক্ষ ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ডের হদিশ"।"ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ডের জন্য বছরে প্রায় ৩০ কোটি টাকা প্রিমিয়াম দিতে হচ্ছিল রাজ্যকে"। লক্ষ লক্ষ ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ডের খোঁজ মিলেছে, দাবি মুখ্যসচিবের। স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় বলেন, 'প্রথম পাতা খোলা হয়েছে, মানে ওপেনিং ব্যাটসম্যান নেমেছে, তাতেই এখন ২৫-৩০ কোটি টাকার দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি। এখন পুরো ইনিংস খেলা বাকি। এখন সবে ওপেনাররা নেমেছে। টি-২০ খেলা নয়। সময় লাগবে। এবার আস্তে আস্তে দেখবেন যে কত বেরোয়। এখানে ভুয়ো কার্ড, ভুয়ো উপভোক্তা, ভুয়ো রোগ, ভুয়ো ডাক্তার, ভুয়ো ডাক্তারের ভুয়ো সই, ভুয়ো হাসপাতাল, ভুয়ো থার্ড পার্টি অ্যাসিওরেন্স, ইনসিওরেন্সের যে তথ্য প্রদান করেন --- এতগুলো লিঙ্কে ভুয়ো পাওয়া যাচ্ছে। হিমশৈলের চূড়ামাত্র, দুর্নীতির হিমশৈলের চূড়ামাত্র। যখন শেষ হবে, এই আর্থিক দুর্নীতির আমরা ফরেন্সিক অডিট করাচ্ছি। ময়নাতদন্তের মতো এর অর্থনৈতিক অডিট হচ্ছে। আমরা চিরুনি তল্লাশি চালাচ্ছি স্বাস্থ্যসাথীর যে পরিসংখ্যান আছে। আপনারা আস্তে আস্তে অবাক হতে থাকবেন। যে রকম ভদ্রলোকেরা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছিলেন, সেরকমই দেখছি স্বাস্থ্যসাথীতে একের পর এক দুর্নীতি।'</p>
Source Credit: bengali.abplive.com
Read Full Story
1
Comments (0)