TMC News: জেলবন্দি মমতা তৃণমূলের বিধায়ক পরেশরামের বিরুদ্ধে এবার গণধর্ষণের নতুন অভিযোগ দায়ের ক্যানিং থানায়
West Bengal 25 Nov 2026, 08:01 PM

TMC News: জেলবন্দি মমতা তৃণমূলের বিধায়ক পরেশরামের বিরুদ্ধে এবার গণধর্ষণের নতুন অভিযোগ দায়ের ক্যানিং থানায়

A
ABP Ananda
@abpananda

কিছুদিন আগেই কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছেন মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস। আপাতত তিনি জেলবন্দি। এবার ধৃত সেই বিধায়কের বিরুদ্ধেই উঠেছে গণধর্ষণের অভিযোগ। ক্যানিং থানায় দায়ের হয়েছে নতুন অভিযোগ। ২০২৩ সালের পঞ্চায়েত ভোটের সময় মনোনয়ন জমা দেওয়ার আগে তৎকালীন বিরোধী দলের প্রার্থীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে পরেশরামের বিরুদ্ধে। জানা গিয়েছে, পরেশরাম দাস-সহ মোট ৮ জনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ রয়েছে। ২০২৩ সালের ১৩ জুন ক্যানিং বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে গেলে আক্রান্ত হন বিরোধী প্রার্থী, এমনই অভিযোগ উঠেছে।

পালাবদলের পর পরেশরাম দাস অন্য় একটি ধর্ষণের মামলায় গ্রেফতার হওয়ার পর ক্য়ানিং থানায় নতুন অভিযোগ দায়ের হল তাঁর বিরুদ্ধে। অভিযোগ, ২০২৩ সালের ১৩ জুন বিরোধী দলের প্রার্থী মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে BDO অফিসের বাইরে তাঁকে মারধর করা হয়। এখানেই শেষ নয়, অভিযোগকারিণীর বাড়ি পর্যন্ত তাঁর পিছু নেওয়ার পর তাঁর বাড়িতে হামলা চালানো হয়। এরপর তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। সম্প্রতি থানায় অভিযোগ জানানোর পর পরেশরাম দাস- সহ ৮ জনের বিরুদ্ধে গণধর্ষণ, শ্লীলতাহানি, হুমকি দেওয়া- সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

প্রেমের প্রস্তাবে না, নাবালিকাকে অপহরণের পর খুন, পুঁতে দেওয়া হয় দেহ, ৩ দোষীর যাবজ্জীবনের সাজা

রাজ্য়ে পালাবদলের পর থেকেই পরেশরাম দাসের বিরুদ্ধে বিগত কয়েক মাস ধরে সামনে আসছিল একের পর এক অভিযোগ। বিঘা বিঘা সরকারি জমি জবরদখল থেকে শুরু করে, মাতলা নদীর চর-জুড়ে বেআইনি নির্মাণ...সহ একাধিক অভিযোগ সামনে এসেছে গত কয়েকমাসে। এর মধ্য়েই গণধর্ষণের অভিযোগে বিধায়কের বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ। অভিযোগ, ২০২৩ সালের ১৩ জুন পঞ্চায়েত ভোটের আগে বিরোধী দলের প্রার্থী মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে, বাঁশ, রড দিয়ে মারধর করা হয় তাঁকে। BDO অফিসের বাইরে মারধরের পর অভিযোগকারিণীর বাড়ি পর্যন্ত তাঁর পিছু নেয় অভিযুক্তরা। অভিযোগ, এরপরই তাঁর বাড়িতে হামলা চালিয়ে তাঁকে গণধর্ষণ করা হয়। সম্প্রতি সেই নিয়ে থানায় অভিযোগ জানান অভিযোগকারিণী। পুলিশ সূত্রে দাবি, এরপরই ক্য়ানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস সহ ৮ জনের বিরুদ্ধে গণধর্ষণ, শ্লীলতাহানি, হুমকি সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। সব মিলিয়ে একের পর এক অভিযোগ ঘিরে আরও বিপাকে মমতা-তৃণমূল বিধায়ক।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
10

Comments (0)

Login to join the conversation