TMC News: প্রয়াত প্রবীণ তৃণমূল নেতা উজ্জ্বল বিশ্বাস, ভাইফোঁটার দিন শেষ নিঃশ্বাস ত্যাগ রাজ্যের প্রাক্তন মন্ত্রীর
Kolkata, West Bengal 11 Nov 2026, 11:56 PM

TMC News: প্রয়াত প্রবীণ তৃণমূল নেতা উজ্জ্বল বিশ্বাস, ভাইফোঁটার দিন শেষ নিঃশ্বাস ত্যাগ রাজ্যের প্রাক্তন মন্ত্রীর

A
ABP Ananda
@abpananda

কলকাতা: প্রয়াত হলেন, নদিয়ার প্রবীণ তৃণমূল নেতা ও রাজ্য মন্ত্রিসভার প্রাক্তন সদস্য উজ্জ্বল বিশ্বাস। ভর্তি ছিলেন ফর্টিস হাসপাতালে। ৭২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। কৃষ্ণনগর দক্ষিণের তিন বারের বিধায়ক ছিলেন উজ্জ্বল বিশ্বাস। হৃদযন্ত্রের জটিলতা, কিডনির সমস্যা-সহ একাধিক কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। গুরুতর অসুস্থতার জেরে একের পর এক অঙ্গ বিকল হয়ে যাচ্ছিল। বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর পরই গ্রেফতার হয়েছিলেন তিনি। তার পরও মমতা-তৃণমূলেই ছিলেন। (Ujjal Biswas Dies)

জানা গিয়েছে, সেপ্টেম্বর মাসে অসুস্থ হয়ে পড়েন উজ্জ্বল। রক্তনালীতে ব্লকেজ ধরা পড়ে তাঁর। অক্টোবর মাসের গোড়ায় বাইপাস সার্জারি হয়েছিল। তবে অস্ত্রোপচার সফল হলেও অবস্থার অবনতি হচ্ছিল ক্রমশ। পুজোর মধ্যেই ফের হাসপাতালে ভর্তি করতে হয়। হাসপাতালে তাঁকে দেখতে গিয়েছিলেন মমতা-তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র।  উজ্জ্বলকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে, লাগাতার হেনস্থা-হামলার জেরেও উজ্জ্বলের স্বাস্থ্যের অবনতি হয় বলে সেই সময় দাবি করেন মহুয়া। (TMC News)

আরও পড়ুন: জগদীপ ধনকড় হাসপাতালে ভর্তি, নিয়ে যাওয়া হয়েছে AIIMS-এ

কৃষ্ণনগর দক্ষিণের তিন-তিনবারের বিধায়ক ছিলেন উজ্জ্বল। ২০১১, ২০১৬ এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সেখানে জয়ী হন। তাঁকে রাজ্যের কারিগরি শিক্ষা এবং প্রশিক্ষণ মন্ত্রী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারা বিভাগের দায়িত্ব পেয়েছিলেন পরে। পরবর্তীতে আবার দায়িত্ব পান বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগেরও। এবারের বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগরে বিজেপি-র কাছে পরাজিত হন তিনি। মমতা বন্দ্যোপাধ্য়ায় সরকারের মন্ত্রীও ছিলেন উজ্জ্বল। নির্বাচনের পর বাড়িতে ত্রাণসামগ্রী মজুতে অভিযোগে গ্রেফতার হন তিনি। তাঁকে লক্ষ্য করে সেই সময় ডিমও ছোড়া হয়। জুন মাসে ওই মামলায় জামিন পেলেও, ফের অন্য় একটি মামলায় গ্রেফতার দেখানো হয়। শেষ পর্যন্ত জুলাই মাসে শর্তসাপেক্ষে জামিন পান। এর পরই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে খবর। (Ujjal Biswas Dies)

আরও পড়ুন: ২৪ ঘণ্টা মাটির নীচে চাপা, জীবন্ত উদ্ধার ১১ মাসের শিশু, গ্রেফতার বাবা

ত্রাণচুরির অভিযোগ যদিও অস্বীকার করে উজ্জ্বলের পরিবার। জানানো হয়, বিধায়কের কোটাতে ওই ত্রাণসামগ্রী পেয়েছিলেন উজ্জ্বল, যাতে জরুরি পরিস্থিতিতে সেগুলি বিতরণ করতে পারেন। সবটা বিলি হয়নি বলে বাড়িতে রাখা ছির ত্রাণসামগ্রী। নির্বাচনের পর বিডিও-কে চিঠি লিখে ত্রাণ ফেরত দিতেও চেয়েছিলেন। পুলিশ সেগুলিনিতে এলে বিজেপি কর্মীরা চড়াও হয় বলে অভিযোগ করা হয়।

স্বাধীনতা সংগ্রামী পরিবারের সন্তান উজ্জ্বল। নীল বিদ্রোহে শামিল ছিল তাঁর পরিবার। নীল বিদ্রোহের অন্যতম নেতা দিগম্বর বিশ্বাসের পরিবারের সদস্য তিনি।  অনুশীলন সমিতির বিপ্লবী বসন্তকুমার বিশ্বাস, স্বাধীনতা সংগ্রামী মন্মথনাথ বিশ্বাসও ওই পরিবারেরই সদস্য। শারীরিক অসুস্থতার দরুণ শেষ দিকে রাজনীতিতে আগের মতো সক্রিয় ছিলেন না। তবে মমতা-তৃণমূলেই ছিলেন।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
2

Comments (0)

Login to join the conversation