TMC Leader Arrested: গ্রেফতার করে নেওয়া হল রাজ্যের এই তৃণমূল নেতাকে, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
West Bengal 05 Nov 2026, 09:11 PM

TMC Leader Arrested: গ্রেফতার করে নেওয়া হল রাজ্যের এই তৃণমূল নেতাকে, কী অভিযোগ তার বিরুদ্ধে ?

A
ABP Ananda
@abpananda

আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারে গ্রেফতার তৃণমূল নেতা, দেখেই ধেয়ে এল ডিম। দুর্নীতি ছাড়াও অস্ত্র আইনে গ্রেফতার তৃণমূল নেতা সঞ্জীব ধর। থানা থেকে কোর্টে হাজির করার আগে তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ।

[yt]https://youtu.be/9KbOn_TAwQo?si=RDfI5RBk4aKE_7kp[/yt]

আরও পড়ুন, ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন

সম্প্রতি সরকারি চাকরি দেওয়ার নামে ১০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয় জঙ্গলমহলের মমতা তৃণমূল কংগ্রেসের নেতা অজিত মাহাতোকে। সরকারি চাকরি দেওয়ার নামে ১০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। গ্রেফতার করা হল মমতা তৃণমূল কংগ্রেসের নেতা অজিত মাহাতোকে। যিনি এবারের বিধানসভা ভোটে গোপীবল্লভপুর থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন। ঝাড়গ্রামের বাসিন্দা সজল দাসের অভিযোগ, রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে, এই দাবি করে, বন দফতরে স্থায়ী সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন মমতা তৃণমূল কংগ্রেসের এই নেতা।২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে ৪ দফায় ১০ লক্ষ টাকা নেন তিনি। অভিযোগকারীর দাবি, দীর্ঘদিন পেরিয়ে গেলেও চাকরি মেলেনি। টাকাও আর ফেরত দেননি মমতা তৃণমূল কংগ্রেসের নেতা অজিত মাহাতো। অভিযোগ, টাকা ফেরত চাইলে খুনের হুমকি দেন মমতা তৃণমূল কংগ্রেসের এই নেতা। অতিরিক্ত আরও ২ লক্ষ টাকা দাবি করেন।ঝাড়গ্রাম থানায় এই অভিযোগ জানান সজল দাস।বৃহস্পতিবার রাতে অজিত মাহাতোকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation