West Bengal
09 Nov 2026, 03:56 PM
District News: এই নিয়ে দ্বিতীয়বার, বক্সার জঙ্গল থেকে পালিয়ে গেল বাঘিনী! অস্বস্তিতে বনদফতর
A
ABP Ananda
@abpananda

আলিপুরদুয়ার, অরিন্দম সেন: ২৫ মাইল জঙ্গলের ফেন্সিংয়ের ভিতরে আটকে রাখা হয়েছিল, কিন্তু সেই ফেন্সিং আঁচড়ে, রীতিমতো সিঁধ কেটে সেখান দিয়ে পালিয়ে গেল বাঘিনী! এই ঘটনায় বনদফতরের অন্দরেও তৈরি হয়েছে অস্বস্তি। এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। স্থানীয় সূত্রে খবর, রবিবার দুপুর নাগাদ এই ঘটনা ঘটে। বাঘিনী যে পালিয়েছে, প্রাথমিকভাবে সেই কথা জানতেই পারেননি বনদফতরের কর্মীরা। সিসিটিভির নজরও এড়িয়ে যায় এই ঘটনা। এরপরে বাঘের গায়ে থাকা রেডিও কলার থেকে জানা যায়, বাঘটি বক্সার ২৫ মাইল জঙ্গল থেকে ২৭ মাইলের জঙ্গলের দিকে অগ্রসর হয়েছে। এই এলাকা জয়ন্তি বনবস্তি সংলগ্ন এলাকা। দ্রুত সেটিকে কুনকি হাতির সাহায্যে বাঘটিকে ফিরিয়ে আনার চেষ্টা চালানো হচ্ছে বলে গোপন সূত্রের খবর। বাঘিনীর এই আচরণে বিস্মিত হয়েছে বনকর্তারাও! কারণ ঐ ঘেরাটোপে তার জন্য বরাদ্দ রয়েছে পর্যাপ্ত জল ও খাবারের জন্য চিতল হরিণ। তবুও তার ওই পালিয়ে যাওয়ার নিয়ে ধন্দে রয়েছে বনকর্তারা। তবে কি পুরুষ বাঘের খোঁজে চঞ্চল হয়ে উঠছে বক্সার বাঘিনী। এটাই এখন ভাবাচ্ছে বনাধিকারিকদের।

আগেও এই বাঘিনী চলে গিয়েছিল অন্য জঙ্গলে, ফিরিয়ে আনা হয়েছে তাকে

উল্লেখ্য,  গত ২-রা অক্টোবর বিহারের বাল্মিকী ব্যাঘ্র প্রকল্প থেকে বাঘ এনে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে তাকে বক্সার জঙ্গলে ছাড়া হয়েছিল। জঙ্গলে ছাড়ার আগে, বাঘের গলায় পরানো হয়েছিল রেডিও কলার। এর দ্বারা ক্সা ব্যাঘ্র প্রকল্পের মধ্যে বাঘের গতিবিধি নজরে রাখা হয়েছিল। কিন্তু গত ২৩শে অক্টোবর, শুক্রবার সেই বাঘ বক্সার জঙ্গল পেরিয়ে প্রতিবেশী রাজ্য অসমে পাড়ি দেওয়ায় তৈরি হয়েছিল চাঞ্চল্য। গত মঙ্গলবার প্রতিবেশী রাজ্য অসমের রাইমোনা জাতীয় উদ্যান সংলগ্ন দোতনা গ্রামের একটি প্রাকৃতিক জঙ্গলে বক্সার বাঘিনীকে ট্রাঙ্গুলাইজ করতে বাধ্য হয়েছিল অসম-বাংলার বনদপ্তর। কারণ ধীরে ধীরে সেই বাঘের গতিবিধি লোকালয়ের দিকে হচ্ছিল। ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির (এনটিসিএ) অনুমতি নিয়ে, ৩ ঘণ্টার লড়াইয়ের পরে, ঘুমপাড়ানি গুলিতে কাবু করে ফের সেই বাঘিনীকে ফিরিয়ে আনা হয়েছিল, বক্সার ২৫ মাইলের নির্মিত ফেন্সিংয়ের ঘেরাটোপে। কিন্তু সেখান থেকে ফের সেই বাঘ বেরিয়ে যাওয়ায় অস্বস্তিতে বনদফতর। এই বাঘকে কি আদৌ নিয়ন্ত্রণে আনতে পারবে বনদফতর? সেই উত্তর দেবে সময়।

আরও পড়ুন: Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1
Comments (0)