Swasthsathi Scam : 'বেনামে চিঠি লিখে জানিয়েছেন একাধিক নার্সিংহোমের মালিক' , 'স্বাস্থ্যসাথী' প্রকল্পে দুর্নীতি নিয়ে কী বললেন  স্বাস্থ্যমন্ত্রী ?
West Bengal 02 Nov 2026, 01:15 PM

Swasthsathi Scam : 'বেনামে চিঠি লিখে জানিয়েছেন একাধিক নার্সিংহোমের মালিক' , 'স্বাস্থ্যসাথী' প্রকল্পে দুর্নীতি নিয়ে কী বললেন স্বাস্থ্যমন্ত্রী ?

A
ABP Ananda
@abpananda

সন্দীপ সরকার , কলকাতা : রোগীর অস্তিত্ব নেই, কিন্তু তাঁর চিকিৎসা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় ! নার্সিংহোমটাই নেই, অথচ সেখানে অপারেশন হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় ! আর ভুয়ো বিলে সই করেছেন ভুয়ো চিকিৎসক ! মানে, আদ্যোপান্ত সবটাই মিথ্যে, সবটাই ভুয়ো।  স্বাস্থ্যভবন সূত্রে খবর, রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পে বাসা বেঁধে ছিল অসংখ্য ভূত! প্রায় ৩০ লক্ষ ভুয়ো কার্ডে দুর্নীতি হয়েছে কয়েক হাজার কোটি টাকার। এবার স্বাস্থ্যমন্ত্রী জানালেন, পাওয়া গেছে প্রাথমিক তদন্তের রিপোর্টও।

কয়েক দিন ধরেই এই নিয়ে বেনামে চিঠি লিখে জানিয়েছেন একাধিক নার্সিংহোমের মালিক। এবার 'স্বাস্থ্যসাথী' প্রকল্প নিয়ে এমনই দাবি করলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। এই সমস্ত চিঠি থেকে প্রাপ্ত তথ্য খতিয়ে দেখে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি আগেই জানিয়েছিলেন, ' এই যে বলয়টা, দুর্নীতির বলয় এর মধ্যে কে কে ছিল? বা এমন কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল কিনা যার নির্দেশে এটা করা হয়েছিল। তো এখান থেকে তো পয়সার প্রচুর আমদানি হয়েছে, তো এই পয়সাটা কোথায় যেত? পশ্চিমবঙ্গে এখনও অব্দি যতগুলো দুর্নীতি হয়েছে প্রত্যেকটাই তো আমি বলতে পারি যে,  মুখ্যমন্ত্রীর নেক নজরে ছিল হয়তো। '

এর আগে নানা সরকারি প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। যেমন  - লক্ষ্মীর ভাণ্ডার। বিজেপি ক্ষমতায় এসেই দাবি করে,  পাহাড় প্রমাণ অভিযোগ সামনে এসেছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে। দেখা গিয়েছে, তৃণমূল জমানায় মহিলাদের জন্য় চালু হওয়া প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়েছে পুরুষরা !  এই সব অভিযোগ সামনে আসতেই অন্নপূর্ণা যোজনার জন্য নতুন করে ফর্ম ফিল আপ বাধ্যতামূলক করা হয়। এবার স্বাস্থ্য়সাথী প্রকল্পেও উঠল বিরাট তছরুপের অভিযোগ! এর আগে 'স্বাস্থ্যসাথী' প্রকল্পের দুর্নীতি প্রসঙ্গে স্বাস্থ্যভবন সূত্রে জানা যায়, এই প্রকল্পে অন্তত ৩০ লক্ষ কার্ড দেওয়া হয়েছে এমন ব্যক্তিকে, যাঁদের কোনও অস্তিত্বই নেই। যে রোগীর নামে বিল করা হয়েছে, সেই রোগীও ভুয়ো। এমনকী, যে নার্সিংহোমের নামে বিল করা হয়েছে, সেই নার্সিংহোমেরও কোনও অস্তিত্বই নেই। ভুয়ো নার্সিংহোমের নামে তৈরি বিলে সই করেছেন ভুয়ো চিকিৎসক। এই নিয়ে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় অভিযোগ তোলেন, দুর্নীতির টাকা পৌঁছেছে কালীঘাটে বা তৃণমূলের অফিসে।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
2

Comments (0)

Login to join the conversation