West Bengal
26 Nov 2026, 09:10 AM
TMC News: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের বিদ্রোহ ঘোষণা কি পরিকল্পিত ? কীভাবে তৈরি হল ঋতব্রত-শিবির ?
A
ABP Ananda
@abpananda

কলকাতা: 'সব দল থাকবে, তৃণমূলকে কোথাও এর নাম নিশান রাখতে দেব না।' রাজ্যে পালাবদলের পর এমনই হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরই ফলাফল দেখল রাজ্যবাসী। একে একে মমতা বন্দ্য়োপাধ্য়ায়দের হাত ছাড়লেন তাঁর প্রিয় মানুষগুলো। দল ভেঙে দুই-টুকরো হয়ে গেল। মমতা তৃণমূল (মমতা তৃণমূল কংগ্রেস) ও ঋতব্রত তৃণমূল (গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস)। আর এবার ঋতব্রত-শিবির অর্থাৎ গণতান্ত্রিক তৃণমূলকে নিয়ে কার্যত হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন স্বাস্থ্য়মন্ত্রী শারদ্বত মুখোপাধ্য়ায়। অবশ্য় অনেকে বলছেন, ঋতব্রত-শিবির যেভাবে তৈরি হয়েছিল, সেই ঘটনাক্রম দেখলেও এটা অনেকটা স্পষ্ট হয়।

বিজেপি বিধায়ক ও স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্য়ায়ের ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে বঙ্গ রাজনীতিতে। তিনি বলেন, ''মৃত তৃণমূল মমতা বন্দ্যোপাধ্য়ায় প্রায় শেষ হয়ে গেছে আর ঋতব্রত তৃণমূল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে, হাতের ছোঁয়া আছে বলে চলছে। মৃত তৃণমূলের কেউই প্রায় নেই সঙ্গে আর ঋত তৃণমূলের যে ক'জন আছে, সেগুলো সত্যি আমাদের দয়া দাক্ষিণ্যে আছে।
'' আর এই মন্তব্যের পর নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। ভোটের ফল ঘোষণার দিন শুভেনদু অধিকারী হুঁশিয়ারি দিয়েছিলেন। আর এবার স্বাস্থ্য়মন্ত্রী যা বললেন, তাতে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। অনেকের প্রশ্ন, ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়দের বিদ্রোহ ঘোষণা কি তবে পরিকল্পিত?

বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর ২২ মে দিল্লির বঙ্গভবনে তৃণমূলের বিধায়ক ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে মুখ্য়মন্ত্রী শুভেনদু অধিকারীর কথা বলার ছবি সামনে আসে। সেই শুরু। এরপর, সই জালিয়াতি অভিযোগের ইস্যুতে দুভাগ হয়ে যায় তৃণমূল কংগ্রেস। ঠিক একমাসের মাথায়, ২২ জুন নতুন জাতীয় কর্মসমিতি তৈরি করে ঋতব্রত শিবির। যেখানে মমতা বন্দ্যোপাধ্য়ায়-অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে কার্যত 'ডিলিট' করে শুরু হয় ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়ের নেতৃত্বে নতুন 'চ্যাপ্টার'। সেখানে দলের চেয়ারম্যান করা হয় অরূপ রায়কে। এরপর, দুই শিবিরের টানাপোড়েনে শেষ পর্যন্ত ফ্রিজ হয়ে যায় তৃণমূল নাম, লোগো এমনকী ব্যাঙ্ক অ্য়াকাউন্টও। তারপর থেকে ক্রমশ একঘরে হয়েছে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের শিবির। এই প্রেক্ষাপটে, শারদ্বত মুখোপাধ্য়ায়ের মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গেছে।

শারদ্বত মুখোপাধ্য়ায়ের এই মন্তব্যের পর নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী শিবিরও। কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্য়ায় বলেন, ''আমরা প্রথমেই শারদ্বতবাবুকে ধন্য়বাদ জানাতে চাই, উনি হাটে হাঁড়ি ভেঙেছেন। আজকের দিনে যে সরকার, তারা সবাইকে একদম নিজের সঙ্গে রেখে নিয়ে চলতে চায়। বিরোধী বলে কিছু রাখতে চান না। অর্থাৎ গণতন্ত্রের জন্য় বিপদ।'' মমতা তৃণমূল কংগ্রেস-এর মুখপাত্র ও বিধায়ক কুণাল ঘোষ কড়া ভাষায় আক্রমণ করেন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসকে। তিনি বলেন, ''আজকে শারদ্বত বাবু যেটা বুঝিয়ে দিয়েছেন সেটা হচ্ছে পোষা, পোষা, পোষা, বিজেপির পোষা। একেবারে পেট স্ট্য়াটাসে নামিয়ে দিয়েছেন শারদ্বতবাবু।'' সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য় সুজন চক্রবর্তী বলেন,''শারদ্বত মুখোপাধ্য়ায়ের কাজ ছিল হাসপাতাল, চিকিৎসা ইত্য়াদি সেটা না করে, উনি এমন এমন কথা বলছেন যে সত্য়টা বেরিয়ে পড়ছে। ভুলভাবে ঠিক কথাটা বলে ফেলছেন।''

অন্যদিকে আবার, গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস-এর বিধায়ক আখরুজ্জামান তীব্র বিরোধিতা করেন শারদ্বত মুখোপাধ্য়ায়ের মন্তব্যকে। তিনি বলেন, শারদ্বতবাবু যদি ভেবে থাকেন যে আমরা মুখ্যমন্ত্রীর দয়া দাক্ষিণ্যে বেঁচে আছি, এটা ভুল করছেন।'' পাল্টা পতিক্রিয়া যানিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, ''আমাদের বিরোধীরা এই মুহূর্তে অস্তিত্বহীন, সেটাই শারদ্বত মুখোপাধ্য়ায় বলার চেষ্টা করেছেন।''

Source Credit: bengali.abplive.com
Read Full Story
6
Comments (0)