Road Accident: কেশপুর চন্দ্রকোণা রাজ্য সড়কে মুগবাসান এলাকায় দুর্ঘটনা
West Bengal 06 Nov 2026, 09:06 PM

Road Accident: কেশপুর চন্দ্রকোণা রাজ্য সড়কে মুগবাসান এলাকায় দুর্ঘটনা

A
ABP Ananda
@abpananda

ABP Ananda LIVE : নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা উল্টে গেল চারচাকা গাড়ি। কেশপুর চন্দ্রকোণা রাজ্য সড়কে মুগবাসান এলাকায় দুর্ঘটনা। দুর্ঘটনায় জখম গাড়ির চালক, ভর্তি হাসপাতালে।

আরও খবর...

গড়ফার হালতুতে শিউড়ে ওঠা নির্মমতা। যুবককে বেধড়ক মারধর করে গায়ে আগুন

গড়ফার হালতুতে শিউড়ে ওঠা নির্মমতা। যুবককে বেধড়ক মারধর করে গায়ে আগুন। গায়ে আগুন ধরিয়ে দেওয়ার ভিডিও করল অভিযুক্তরা। ৫ জনকে পাকড়াও করা হয়েছে, তার মধ্যে ২ জন নাবালক। অভিযোগ, এদের থেকে ৫০০ টাকা ধার নিয়েছিল ওই যুবক। যুবকের দাবি, টাকা ফেরত দেওয়ার পরও তার উপর অত্যাচার করা হত। মারধরের দিন তাঁকে জোর করে পেট্রোল খাইয়ে দেওয়ার অভিযোগ। এরপর গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। গতকাল গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের।

আরও খবর...

মুদির দোকান থেকে 'তোলাবাজি', উত্তেজনা হাওড়ার বাঁকড়া পশ্চিমপাড়ায়

মুদির দোকান থেকে 'তোলাবাজি', উত্তেজনা হাওড়ার বাঁকড়া পশ্চিমপাড়ায়। দুষ্কৃতীদের টাকা না দেওয়ায় দোকানমালিক ও তাঁর ছেলেকে বেধড়ক মারধরের অভিযোগ। মারধরের প্রতিবাদ করায় দোকানের ক্রেতাদের উপর চড়াও দুষ্কৃতীরা, আহত ১ মহিলা-সহ ৩। হাসপাতালে চিকিৎসা করিয়ে অভিযোগ করতে থানায় যেতে চাইলে রাস্তায় ফের 'মারধর'। ডোমজুড় থানার কাছে রাস্তায় ফেলে ফের মারধর আক্রান্তদের। এলাকায় উত্তেজনা, রাতেই ঘটনাস্থলে পুলিশ ও র‍্যাফ । এলাকায় দাপট দেখাচ্ছে স্থানীয় তোলাবাজ দুষ্কৃতীরা, অভিযোগ স্থানীয়দের।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
8

Comments (0)

Login to join the conversation