West Bengal
28 Oct 2026, 05:42 PM
মমতা-পন্থী শোভনদেবের কাছ থেকে খেলেন মিষ্টি, এবার জল্পনা বাড়ালেন ঋতব্রত-পন্থী এই বিধায়ক
A
ABP Ananda
@abpananda

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : হামিদুল রহমান, সন্দীপন সাহা, শিউলি সাহার পর এবার জল্পনা বাড়ালেন কাজল শেখ। বিধানসভাতেই মমতা-পন্থী বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছ থেকে মিষ্টি খেলেন ঋতব্রত-পন্থী বিধায়ক কাজল শেখ। এনিয়ে জল্পনা তৈরি হয়েছে।

বিস্তারিত...

রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে জয়ী দুই বিজেপি বিধায়কের আজ শপথ-গ্রহণ অনুষ্ঠান ছিল। আজ বিধানসভায় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে হয় সেই অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের পরে বিধানসভার লবিতে মমতা-পন্থী বিধায়কদের পাশে দেখা যায় কাজল শেখকে। সেখানে মিষ্টিও খেয়েছেন। মমতা-পন্থী তৃণমূলের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের হাত থেকে মিষ্টি খান তিনি। যদিও মিটিং ছিল, সেই মিটিংয়েই পরস্পরের দেখা হয় বলে জানা যাচ্ছে। শারদীয়ার শুভেচ্ছার পর তাঁরা মিষ্টি খেয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। কারণ, বিগত কয়েকদিনের ঘটনা পরম্পরা দেখলে দেখা যাবে, হামিদুল রহমান, শিউলি সাহা থেকে সন্দীপন সাহা...ঋতব্রত গোষ্ঠীর যারা বিধায়ক অর্থাৎ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে দূরে সরে গিয়ে ঋতব্রত-পন্থী হিসাবে যোগ দিয়েছেন, তাঁরা বারেবারে মমতা-পন্থী বিধায়কদের পাশে আসছেন, অথবা বৈঠক করছেন অথবা কথা বলছেন, অথবা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করছেন। আজও কাজল শেখের এই ঘটনা নতুন করে জল্পনা তৈরি করেছে। যদিও কাজল শেখ বলছেন, এটা সৌজন্যের মিষ্টি। এরমধ্যে জল্পনার কিছু নেই।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
2
Comments (0)