West Bengal
09 Oct 2026, 06:46 PM
Rejinagar By Poll Result: রেজিনগরে ফুটল পদ্ম, বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী শাখারভ সরকার, হুমায়ুন কবীরের দল কত নম্বর স্থানে?
A
ABP Ananda
@abpananda

কলকাতা: পালাবদলের পর প্রথম পরীক্ষায় বিপুল জয় বিজেপির। রেজিনগরে ফুটল পদ্ম। সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরে উপ নির্বাচনে ৭৫ হাজার ৮১৬ ভোটে জয়ী শাখারভ সরকার। রেজিনগর কেন্দ্র ছেড়ে দিলেও হুমায়ুন কবীর নিজের পুত্র গোলাম নবি আজ়াদকে সেখানে প্রার্থী করেছিলেন। উপনির্বাচন শেষে রেজিনগরে দ্বিতীয় স্থানে হুমায়ুনের দল এজেইউপি, তৃতীয় স্থানে কংগ্রেস, চতুর্থ মমতা তৃণমূল, পঞ্চম সিপিএম, ষষ্ঠ স্থানে গণতান্ত্রিক তৃণমূল। সকাল থেকেই এগিয়ে ছিলেন । অবশেষে রেজিনগরে জয়ী ঘোষণা করা হল বিজেপি প্রার্থী শাখারভ সরকারকে ।

এদিকে, রেজিনগরে ১০৯ নম্বর বুথে মোট ভোটারের সংখ্যা ১১০৯। উপ নির্বাচনের দিন ভোট পড়েছিল ৯৭২টি। ৯৭২টি ভোটের মধ্যে বিজেপি প্রার্থী শাখারভ সরকার পেয়েছেন ৯০৯টি ভোট। ওই বুথে বিজেপি প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী AJUP প্রার্থী পেয়েছিলেন মাত্র ১টি ভোট। প্রাপ্ত ভোটের শতাংশের হিসেবে প্রায় ৯৪% ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী।

এদিন রেজিনগরের ফল ঘোষণার পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন থেকে বললেন, ''রেজিনগরে এত বড় জয় আসত না, যদি সংখ্যালঘুরা আমাদের সঙ্গে না থাকতেন । সংখ্যালঘুদের নামে যে মিথ্যাচার করা হয়েছিল, তাকে আমল না দিয়ে সঙ্গে থেকেছেন সংখ্যালঘুরা । বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন তাঁরা''। তিনি আরও বলেন, ১৯৭২ সালে কংগ্রেসের সময়ে নির্বাচনে যে দৃশ্য দেখা গেছিল , তার কোনওটাই এই নির্বাচনে দেখা যায়নি। এখন রাজ্যে এখন ভয়মুক্ত, ভরসার পরিবেশ তৈরি হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, সংখ্যালঘুদের ডিটেনশন সেন্টারের যে ভয় দেখানো হয়েছিল। তা মিথ্যে প্রমাণিত হয়েছে। তাঁর কথায়, ''বাংলার মানুষ আর পচা শামুকে পা কাটতে চান না''। মুখ্যমন্ত্রী বলেন, রেজিনগরের সংখ্যালঘুরা বিজেপির সঙ্গে আছেন।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
2
Comments (0)