West Bengal
12 Nov 2026, 07:45 AM
Train Accident: রেলের গাফিলতিতেই দুর্ঘটনা? হয়েছিল ইঞ্জিনের স্বাস্থ্যপরীক্ষা? কলকাতা-সাইরাং এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে একাধিক প্রশ্ন
A
ABP Ananda
@abpananda

অরিত্রিক ভট্টাচার্য ও সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: ট্রেনের নিরাপত্তা মানেই শুধু রেললাইন আর কামরার রক্ষণাবেক্ষণ নয়। নিরাপদ যাত্রার গুরুত্বপূর্ণ শর্ত হল ইঞ্জিন বা লোকোমোটিভের নিয়মিত পরীক্ষা। রেলের সব নিয়ম মানা হয়েছিল কলকাতা-সাইরাং এক্সপ্রেসের ইঞ্জিনের ক্ষেত্রে? দুর্ঘটনার পর উঠছে এই প্রশ্ন।

বেলাইন ট্রেন, যাত্রীদের জন্য হেল্প ডেস্ক

ফের ট্রেন দুর্ঘটনা! এবার বেলাইন হল দূরপাল্লার ট্রেন! ভাইফোঁটার দিন বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল কলকাতা-সাইরাং এক্সপ্রেস। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ইঞ্জিনের ব্রেক ও ট্রেনের সামগ্রিক ব্রেক, কোনটাই কাজ করেনি। এক প্রত্যক্ষদর্শীর কথায়, 'ইঞ্জিনটা বেলাইন হতেই ওর সাথের কামরাগুলোও লাইনচ্যুত হয়ে যায়। দিগারু রেলস্টেশন পাশেই, এখান থেকে ৫০০ মিটার দূরত্বে। দেখলাম পুরো (ইঞ্জিন-সহ) ৬টা কামরা লাইন ছেড়ে বেরিয়ে গেছে। আমরা দেখলাম কোনও মানুষ মারা যায়নি। শুনলাম অন্তত ১২ কিলোমিটার আগে ট্রেনটার ব্রেক ফেল হয়ে গেছে।' শিয়ালদা স্টেশনে এনকোয়ারির কাছে একটা হেল্প ডেস্ক খোলা হয়েছে। কলকাতা থেকে যাঁরা যাঁরা সেই ট্রেনে রয়েছেন তাঁদের আত্মীয় পরিজনরা কী কনডিশনে রয়েছেন জানার জন্য হেল্প ডেস্ক খোলা হয়েছে। এখানে প্যাসেঞ্জার হেল্পলাইনের ২টো নম্বর দেওয়া হয়েছে। সিকিউরিটি হেল্পলাইনের নম্বর দেওয়া হয়েছে। উদ্বিগ পরিজনদের জানার জন্য খোলা হয়েছে এই হেল্প ডেস্ক।

কেন কাজ করল না ব্রেক? হয়েছিল ট্রেনের স্বাস্থ্যপরীক্ষা?

কিন্তু সিগন্যাল লাল থাকা সত্ত্বেও কেন থামানো গেল না ট্রেন? কীভাবে চালকের নিয়ন্ত্রণের বাইরে চলে গেল কলকাতা-সাইরাং এক্সপ্রেস? তবে কি ঠিকমতো রক্ষণাবেক্ষণ হয়নি দূরপাল্লার ট্রেনের ইঞ্জিন? দুর্ঘটনাগ্রস্ত কলকাতা-সাইরাং এক্সপ্রেসের ইঞ্জিন নম্বর ৩৯৬৩১। রেল সূত্রে খবর, গত ২৭ মে পাতিয়ালা লোকোমোটিভ থেকে শিয়ালদা ডিভিশনে এসেছিল WAP-7 ক্যাটিগরির ইঞ্জিনটি। এরপর তার রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল নারকেলডাঙা লোকো শেড। শিয়ালদার DRM রাজীব সাক্সেনা বলছেন, 'ওখান থেকে কোনও বড়সড় আহত হওয়ার ঘটনা বা মৃত্যুর খবর আসেনি। আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী ৩০০-র ওপর যাত্রী আমাদের পশ্চিমবঙ্গ থেকে গেছিল। কলকাতা ছাড়া নৈহাটি, কৃষ্ণনগর... তারপরেও মালদা ডিভিশন, কাটিহার ডিভিশনে যে স্টপেজ আছে...গুয়াহাটির পরেও যাচ্ছিলেন যাত্রীরা। দূরপাল্লার সব প্যাসেঞ্জার।'

কীভাবে হয় ইঞ্জিন বা লোকোমোটিভের পরীক্ষা? কতটা সময় লাগে?

রেলের নিয়ম অনুযায়ী, প্রতি সাড়ে ৪ হাজার কিলোমিটার চলার পর বা একটা ট্রিপ শেষে লোকোমোটিভের প্রাথমিক পরীক্ষা করা হয়। ইঞ্জিনের ব্রেক, বিভিন্ন যন্ত্রাংশ এবং গুরুত্বপূর্ণ ব্যবস্থাগুলি ঠিকমতো কাজ করছে কি না, সেটা খতিয়ে দেখা হয়। এই পরীক্ষায় সময় লাগে প্রায় দু'ঘণ্টা। এর পাশাপাশি নির্দিষ্ট সময় অন্তর ইঞ্জিনের গুরুত্বপূর্ণ অংশগুলো পরীক্ষা করা হয়। কোথাও সমস্যা থাকলে মেরামতি করা হয়, প্রয়োজনে বদলানো হয় যন্ত্রাংশ। অর্থাৎ, শুধু ইঞ্জিন খারাপ হলেই মেরামতি নয়, বরং আগে থেকেই নির্দিষ্ট সময় অন্তর পরীক্ষা করে ত্রুটি চিহ্নিত করার ব্যবস্থা রয়েছে রেলের। এখানেই প্রশ্ন, কলকাতা-সাইরাং এক্সপ্রেসের ইঞ্জিনের ক্ষেত্রে কী এসব হয়েছিল?

কী বলা হচ্ছে রেলের তরফে?

রেল সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনার আগের দিন অর্থাৎ মঙ্গলবার সকাল ৮টা নাগাদ বেলেঘাটা লোকো শেড থেকে কলকাতা-সাইরাং এক্সপ্রেসের ইঞ্জিনটি রিলিজ করা হয়। সেখান থেকে কলকাতা স্টেশনে যাওয়ার জন্য ছাড়া হয়েছিল ইঞ্জিনটি। তার আগে ইঞ্জিনের পরীক্ষা করা হয়েছিল বলেও দাবি করা হয়েছে রেল সূত্রে। তাই প্রশ্ন উঠছে, চালক জরুরি ব্রেক প্রয়োগ করেও কেন ট্রেন থামাতে পারলেন না? নিয়মিত রক্ষণাবেক্ষণের পরেও কি কোনও যান্ত্রিক ত্রুটি থেকে গিয়েছিল? নাকি অন্য কোনও কারণে কাজ করেনি ব্রেকিং সিস্টেম? নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কে কে শর্মা বলছেন, 'ওই ট্রেনটিকে দিগারু স্টেশনের কাছে থামার কথা বলা হয় জনশতাব্দী এক্সপ্রেসকে আগে যাওয়ার পথ করে দিতে। কিন্তু ওই ট্রেনটি সময় মতো দাঁড়াতে পারেনি। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, কী সমস্যা ছিল, পুরো বিষয়টার তদন্ত করা হবে।' যাত্রী সহায়তায় রেলের তরফে খোলা হয়েছে হেল্পলাইন, যার নম্বর হল - 03764 263858 এবং 03764 265958 এবং 03764 263831। প্রযুক্তি বাড়ছে, আধুনিক হচ্ছে রেল পরিষেবা। তবুও কেন এড়ানো যাচ্ছে না দুর্ঘটনা? কোথায় খামতি থেকে যাচ্ছে?

আরও পড়ুন: Tollywood Bhaifonta: কোয়েলের বিশেষ উদ্যোগ, রাজ-শুভশ্রীর পুত্র-কন্যার মিষ্টি ছবি.. টলিউডের ভাইফোঁটার অ্যালবাম

Source Credit: bengali.abplive.com
Read Full Story
9
Comments (0)