Raiganj Encounter: কুলিক অভয়ারণ্য থেকে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে অভিযুক্তকে গুলি, নিহত যুবক
West Bengal 10 Nov 2026, 01:05 AM

Raiganj Encounter: কুলিক অভয়ারণ্য থেকে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে অভিযুক্তকে গুলি, নিহত যুবক

A
ABP Ananda
@abpananda

ABP Ananda LIVE : ১৩ দিনের মধ্যে রাজ্যে ফের এনকাউন্ট, মৃত্যু এক অভিযুক্তের। রাজ্য়ে ফের এনকাউন্টার। বারুইপুর, গাইঘাটা, সামশেরগঞ্জের পর এবার রায়গঞ্জ। কুলিক অভয়ারণ্য থেকে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে অভিযুক্তকে গুলি, নিহত যুবক।

'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। ধর্ষণের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বারুইপুর পুলিশ জেলার স্পেশ্যাল অপারেশনাল গ্রুপ মমতা তৃণমূলের এই বিধায়ককে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি মুম্বই পালানোর চেষ্টা করছিলেন বিধায়ক। ধর্ষণের অভিযোগে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের গ্রেফতার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, 'পালাচ্ছিলেন মুম্বইতে। যদি... ওনার বিরুদ্ধে অভিযোগ সত্য নিশ্চয় ? পালাবেন কেন ? অভিযোগ যদি মিথ্যে হতো, তাহলে ওনার মোকাবিলা করতে হতো। ওনার নিজের ফেস করা উচিত ছিল। পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়।' মুখ্যমন্ত্রী আরও বলেন, 'যখন আমি বিরোধী দলনেতা ছিলাম, যে ধরনের ভাষার প্রয়োগ করেছিলেন, যে ক্যানিং এলে পিটব। মারব। ওঁর ইয়ে করে দেব। সেচের অনেক বড় জমি দখল করে ওখানে বৃদ্ধাশ্রম বানিয়েছে। অনেক অভিযোগ আছে।'

Source Credit: bengali.abplive.com
Read Full Story
3

Comments (0)

Login to join the conversation