West Bengal
26 Nov 2026, 07:02 PM
Rachana Banerjee: 'আগের সরকার জমি দেয়নি, ফিরে গিয়েছেন শিল্পপতিরা, হয়নি উন্নয়ন', অভিযোগ NCPI MP শতাব্দী, জুন, রচনার
A
ABP Ananda
@abpananda

কোলাঘাট, পূর্ব মেদিনীপুর : আগের সরকার জমি দেয়নি বলেই শিল্পপতিরা ফিরে গেছেন, উন্নয়নের কাজ হয়নি। অভিযোগ তৃণমূলত্যাগী এনসিপিআই সাংসদ শতাব্দী রায়, জুন মালিয়া ও রচনা বন্দ্যোপাধ্যায়ের। কী কী বলেছেন তাঁরা ?

শতাব্দী রায়ের কথায়, 'বহুবার নিতিনজির সঙ্গে মিট করেছি, লাস্ট ১৪ বছর। প্রত্যেকবার উনি বলেছেন যে, আমি টাকা দিতে রাজি আছি। প্রত্যেকটা প্রোজেক্ট আমি এগ্রি করছি। কিন্তু ল্যান্ডের জন্য আমি দিতে পারি না। আপনারা ল্যান্ড নিয়ে আসুন। আমি দেব। প্রত্যেকবার নিতিনজি বলেছেন একই কথা। আমাকেও ব্যক্তিগতভাবে বলেছেন। আগের সরকারের জমি নীতিটার উপরেই তো দল দাঁড়িয়েছিল। যে নীতি থেকে দল এসেছিল, তৃণমূল, সে তো ওটাই নীতিই ছিল। সেই নীতি ব্যবসার ক্ষেত্রে বা এই প্রগতির ক্ষেত্রে আটকানো ছিল। ভুল ছিল না ঠিক ছিল বলতে পারব না। কিন্তু ছিল তো ওটাই। ওটাই তো... দলের অ্যাসেট ছিল যে আমরা জমি নেব না। অনেক প্রোজেক্ট হত না, এর জন্য অনেক ব্যবসায়ী ফেরত চলে যেতেন। অনেক প্রোজেক্ট বন্ধ হয়ে যেত। অনেক মেট্রোও বন্ধ হয়ে গিয়েছিল। এবার সব খুলছে কারণ এরা জমি দেবে।'

অন্যদিকে জুন মালিয়া বলেছেন, 'জমি নীতি আমাদের বরাবরই... আমরা একটু পিছিয়ে ছিলাম জমি নীতিতে। আমি এর আগেও বলেছি। জমি নীতি পশ্চিমবঙ্গে খারাপ বলব না, তবে পিছিয়ে ছিলাম অনেকটাই। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে উনি ল্যান্ড ব্যাঙ্ক বানাবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। বিনিয়োগ করতে যাঁরা আসবেন, সেখানে জমিই যদি না থাকে, জমিই যদি সমস্যা হয়, তাহলে তো তাঁরা পিছিয়ে যাবেন। কারণ জমিটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর ল্যান্ড ব্যাঙ্ক হওয়াটা খুবই ভাল বিষয়। আমি ওনাকে (মুখ্যমন্ত্রী) ধন্যবাদ জানাবো।'

এর পাশাপাশি রচনা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'কিছু কিছু সমস্যা তো আগে ছিলই। তবে আমার মনে হয় এই সরকার আসার পর সব সমস্যার সমাধান হয়ে যাবে। বলাগড়ে রাস্তা হবে। আপনারা সবাই জানেন বলাগড়ে বিশাল বন্দর আসতে চলেছে। সবদিক দিয়েই উন্নতি হবে। শুধু হুগলিতে কেন, সারা পশ্চিমবঙ্গে উন্নতি হবে। সবসময় আমরা এটাই চেয়েছিলাম ম্যাজিকের মতো কাজ হোক। মানুষ কাজ পাক। নতুন প্রজন্ম যেন পশ্চিমবঙ্গ ছেড়ে চলে না যায়, এটাই তো আমরা সবসময় চেয়েছিলাম। আগের সরকার কী করতে পারত, কী করা হয়নি, সেটা নিয়ে এখন না হয় আর কথা নাই বললাম। এখন নতুন সরকার কী করতে চলেছে আমার সেটার ব্যাপারে আশাবাদী।'

Source Credit: bengali.abplive.com
Read Full Story
3
Comments (0)