Papiya Sinha Debnath | চলে গেলেন আমাদের সহকর্মী, আমাদের বন্ধু পাপিয়া সিংহ দেবনাথ |
West Bengal 08 Oct 2026, 05:31 PM

Papiya Sinha Debnath | চলে গেলেন আমাদের সহকর্মী, আমাদের বন্ধু পাপিয়া সিংহ দেবনাথ |

A
ABP Ananda
@abpananda
<p>ABP Ananda LIVE : সকাল ৯.৩৫। অসুস্থতা হার মানাল অদম্য জেদকে। চলে গেলেন এবিপি আনন্দর জনপ্রিয় সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ (Papiya Singha Debnath)। আবাহনের আশ্বিনে, আচমকাই বিসর্জনের বিষাদ। অসুস্থতা কেড়ে নিল সহকর্মীদের সঙ্গে ওঁর সঙ্গ। সঙ্গে কিন্তু রয়ে গেল পাপিয়ার উজ্জ্বল উপস্থিতি। খবরের চুলচেরা, তীক্ষ্ণ বিশ্লেষণে বারবার নিজের অপরিহার্যতা প্রমাণ করেছেন। আবার যে কোনও পুজোর লাইভে অনিবার্য ছিল পাপিয়ার ঝলমলে উপস্থিতি। মুখে হাসি ধরে রেখেছিলেন আজীবন। কোনও অসুস্থতাই দাঁড়ি টানতে পারেনি তাতে।১৯৭৯ সালের ৭ মার্চ জন্মগ্রহণ। বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬। ঘড়িতে তখন সকাল ৯.৩৫। প্রয়াত হলেন এবিপি আনন্দর জনপ্রিয় সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ। ভুগছিলেন দুরারোগ্য ক্যান্সারে। মারণরোগের সঙ্গে লড়াই শেষ হল। মাত্র ৪৭ বছর বয়সে নিভে গেল জীবন প্রদীপ।</p>
<p> </p>
Source Credit: bengali.abplive.com
Read Full Story
2

Comments (0)

Login to join the conversation