West Bengal
26 Nov 2026, 11:01 PM
Papiya Adhikari: ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
A
ABP Ananda
@abpananda
<p>কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের পর এবার ঋতব্রত তৃণমূলকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যকে সমর্থন করে বিজেপি বিধায়িক বলেছেন, 'শারদ্বতদা ঠিকই কথা বলেছেন যে, আমাদের মুখ্যমন্ত্রী যদি হাত সরিয়ে নেন, তাহলে কিছুই থাকে না আর। ওটা ঋ নত হৃ, হ- এ ঋ ফলা, হৃত। মানে ওদের সমস্ত শক্তি, সমস্ত পাওয়ার হৃত হয়েছে। যা কিছু জ্যোতি পাওয়ার চেষ্টা করছে সেটা, আমাদের মুখ্যমন্ত্রীর হাত... হাত সরিয়ে নিলে কী হবে... একেবারেই ওইরকম ছিন্নভিন্ন। কারেক্ট বলেছেন আমাদের স্বাস্থ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা যদি না বেরোয়, তাহলে কী হবে ? কোথায় যাবে তারা ? ক্ষমতা নেই। কোনওভাবে কিছু নেই। শুধু কিছু বাক্যবন্ধ ছাড়া।'&nbsp;</p>
<p>পাপিয়া অধিকারী আরও বলেছেন, 'মুখ্যমন্ত্রী চাইলে পুরো বিধানসভাটা নিয়ে নিতে পারেন। ২-৪ জনের কথা বাদ দিন। ২-৪ জন সবসময়েই থাকে একটু বিপ্লবী। ২-৪ জন বাদ দিলে সবাই চলে আসবে। যদি একবার মুখ্যমন্ত্রী একটু ভরসার চোখে তাকান, সবাই চলে আসবে। মৃতপ্রায় হয়ে, বেঁচে না থেকে, বাঁচার জন্য তাঁদের তো একটা খড়কুটো ধরতেই হবে। তাঁদের বাঁচার আর অন্য কোনও উপায় নেই।'&nbsp;</p>

Source Credit: bengali.abplive.com
Read Full Story
2
Comments (0)