West Bengal
28 Nov 2026, 06:01 PM
এবার উলটপুরাণ ! NCPI-এর বিরুদ্ধে একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল সদস্যরা
A
ABP Ananda
@abpananda
<p><strong>ইসলামপুর :</strong> এবার ইসলামপুরের মাটিকুণ্ডা-১ পঞ্চায়েতে উলটপুরাণ ! NCPI-এর বিরুদ্ধে কার্যত একজোট হলেন তৃণমূল, বিজেপি ও নির্দল সদস্যরা। NDA-র শরিক NCPI-এর বিরুদ্ধে অনাস্থায় শামিল হল বিজেপিও। মাটিকুণ্ডা-১ গ্রাম পঞ্চায়েতে ১৭ আসনের সবকটিই তৃণমূলের দখলে ছিল। গত ১৯ নভেম্বর ১৭ সদস্যের মধ্যে প্রধান-সহ ৯ জন NCPI-এ যোগ দেন। দলবদলের জেরে পঞ্চায়েত যায় NCPI-এর দখলে। এবার NCPI-এর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিল তৃণমূল। তৃণমূল ও নির্দল মিলিয়ে ৮ সদস্যের অনাস্থা প্রস্তাব জমা পড়ে। প্রস্তাব জমা দেওয়ার সময় নেতৃত্বে ছিলেন বিজেপির মণ্ডল সভাপতি চিত্রজিৎ রায়।</p>
Source Credit: bengali.abplive.com
Read Full Story
1
Comments (0)