News Live Update : নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
West Bengal 12 Oct 2026, 04:21 PM

News Live Update : নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল

A
ABP Ananda
@abpananda

শেক্সপিয়র সরণি থানায় আজ তলব ডায়মন্ডহারবারের সাংসদকে । হাজিরার জন্য ই-মেল পাঠিয়ে আরও ৪৮ ঘণ্টা সময় চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিলবোর্ডকাণ্ডে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিস দিয়েছিল পুলিশ।

পুজোর আগে সেজে উঠছে শহর। রামধনু রঙে রঙিন হল চিংড়িঘাটা ফ্লাইওভার। সোশাল মিডিয়ায় রাতের চিংড়িঘাটা ফ্লাইওভারের ছবি পোস্ট করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রতিপদে উদ্বোধন হল সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর মণ্ডপের। এবারের থিম— ‘সনাতন চেতনায় বন্দেমাতরম’। দেশপ্রেম, স্বাধীনতা সংগ্রাম আর দেশভাগের যন্ত্রণা—এই তিনের মেলবন্ধনে তৈরি হয়েছে মণ্ডপ।

দিল্লিতে বিক্ষোভ দেখানোর জায়গা থেকে 'বাদ' যন্তর মন্তর । যন্তর মন্তরে আর করা যাবে না কোনও বিক্ষোভ-ধর্না, জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । বিক্ষোভ, মিছিলের জন্য তিনটি জায়গা নির্ধারণ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক । রামলীলা ময়দান, বুরাড়ি ময়দান, সিবিডি ময়দানে করা যাবে বিক্ষোভ।

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল। মুরলিধর সেন লেন থেকে বিজয় মিছিল, যোগ দিলেন মুখ্যমন্ত্রী ও বিজেপির রাজ্য সভাপতি।

মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আজ ফের পথে INDI জোটের নেতারা। দিল্লির বারাখাম্বা রোড থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মিছিলের কর্মসূচি। কর্মসূচি উপলক্ষে বারাখাম্বা রোড, রাজীব চক সমেত ৬টি মেট্রো স্টেশন বন্ধ। বন্ধ প্যাটেল চক, জনপথ, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশন। এলাকায় ঢোকা ও বেরনোর রাস্তায় থাকবে নজরদারি, ITO-র কাছে ট্রাফিক চলাচলে বদল। এই নিয়ে আজ এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন রাহুল গান্ধী। রাহুলের পোস্ট, ''গণতন্ত্রের জন্য মিছিল, ন্যায়ের জন্য মিছিল''। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রধান বিচারপতিকে স্মারকলিপি দেওয়ার কথা ছিল 'INDI'-জোটের। মিছিল করে সুপ্রিম কোর্টে গিয়ে প্রধান বিচারপতিকে স্মারকলিপি দেওয়ার কথা ছিল বিরোধী জোটের নেতাদের। যদিও রাহুল গান্ধীদের দেখা করার জন্য সময় দেননি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। চাইলে পিটিশন করতে পারেন বলে পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি। পিটিশনের পরামর্শ দিয়ে বিরোধী দলনেতাকে ই-মেল করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দফতর।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
2

Comments (0)

Login to join the conversation