Kunal Ghosh: 'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
West Bengal 08 Oct 2026, 11:02 PM

Kunal Ghosh: 'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের

A
ABP Ananda
@abpananda

কলকাতা : জ্ঞানেশ কুমার ইস্যুতে আরও কাছাকাছি কংগ্রেস এবং মমতা তৃণমূল, এভাবেই কটাক্ষ করেছেন এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, 'আমি নিজে ১৪ বছর তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের নেতা ছিলাম। আমাকে কখনও সেভাবে কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ বা উন্মুক্ত ময়দান দেওয়া হয়নি দলের তরফে। আমার কাছে গোটা ব্যাপারটা একটু আশ্চর্যজনকই লাগছে। কিন্তু সংসদীয় গণতন্ত্রে আন্দোলন সবসময় থাকতেই পারে। একটা আন্দোলন হচ্ছে। দেশের সরকার আছে, তাকে মোকাবিলা করবে। বোঝাপড়া কীভাবে করবে সেটা তাদের ব্যাপার। আমি বলছি এনডিএ- এর একটা করে বৈঠক তিন-চার মাসে হওয়া দরকার। এটা একদমই হচ্ছে না।'

মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগের কড়া জবাব দিয়েছেন মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতা এবং বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। সুদীপের বিরুদ্ধে তোপ দেগে কুণাল বলেছেন, 'উনি অভিযোগ করার কে? পাল্টুরাম। পাল্টিবাজ। দলবদলু। গিরগিটি। বেইমান। অকৃতজ্ঞ। মীরজাফর। বিভীষণ। উনি কথা বলার কে? ওনার লজ্জা করছে না কথা বলতে? আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন। আপনার মুখ থেকে কোনও কথা শুনব না। সুদীপ বন্দ্যোপাধ্যায় একজন বিশ্বাসঘাতক। বিচিত্র পরচুলা। মমতা মমতা মমতা মমতা মমতা... কদিন আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় হোয়াটসঅ্যাপ পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমার নিজের পুরনো গাড়িটা খারাপ হয়েছে গিয়েছে। নতুন গাড়ি কিনব। পার্টির থেকে কি টাকা দেওয়া যাবে? মমতাদি দেননি। তারপর থেকেই মমতাদি খারাপ হয়ে গেলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, প্রতীক থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধী ভোট পেয়ে দিল্লি গেছেন। আর ওখানে গিয়ে দিল্লির দালালি করছেন। বিজেপির দালালি করছেন। জনতার দরবারে এদের কোনও জায়গা নেই। মানুষের কাছে এদের কোনও জায়গা নেই। কর্মীদের কাছে এদের কোনও জায়গা নেই।'

তবে এটাই প্রথম নয়। রাজ্যে পালাবদলের পর সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন এনসিপিআই- তে যোগ দিয়েছেন, তারপর থেকেই একাধিকবার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। নানা বিষয়ে কুণাল আক্রমণ শানিয়েছেন সুদীপের বিরুদ্ধে। এর আগেও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 'পরচুলা' শব্দের প্রয়োগ করে তোপ দেগেছেন কুণাল ঘোষ। এর পাশাপাশি সুদীপ বন্দ্যোপাধ্যায় গাড়ি কেনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে টাকা চেয়েছিলেন (পড়ুন পার্টির টাকা) - সেই কথাও একাধিকবার শোনা গিয়েছে কুণাল ঘোষের মুখে।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
2

Comments (0)

Login to join the conversation