West Bengal
13 Nov 2026, 10:21 PM
Abhishek Banerjee : FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
A
ABP Ananda
@abpananda

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ। পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে FIR রুজু হয়। যে এফআইআর-এর ভিত্তিতে ২০ নভেম্বর, দুপুর ১টায় হাজিরার জন্য নোটিস ধরানো হল সাংসদকে। গিরিশ পার্ক থানায় এই FIR রুজু হয়েছিল।

গত ৩১ অক্টোবর গিরিশ পার্ক থানায় একটি অভিযোগ হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। ডায়মন্ডহারবারের সাংসদ কিছু বক্তব্য রেখেছিলেন। অভিযোগকারীর অভিযোগ, পুলিশের উদ্দেশ্যে যে বক্তব্য রেখেছেন তিনি (অভিষেক) তাতে পুলিশকে হুমকি দেওয়া হচ্ছে।

এই অভিযোগের ভিত্তিতে গত ৩১ অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এফআইআর হয়। এরপর আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে পৌঁছায় পুলিশ। পুলিশ পৌঁছে অভিষেককে নোটিস ধরিয়েছে। আগামী ২০ তারিখ দুপুর ১টার সময় গিরিশ পার্ক থানায় তলব করা হয়েছে ডায়মন্ড হারবারের সাংসদকে।

গত মাসে বিজেপি সরকারের পুলিশকে হুঁশিয়ারি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২ বছর পরে দেখে নেওয়ার হুঙ্কারও দেন মমতা তৃণমূলের সাংসদ। আপ্ত সহায়কের প্রসঙ্গ তুলে পাল্টা আক্রমণ করেন মুখ্যমন্ত্রীও।

মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ঘনিষ্ঠ ইন্দ্রনীল সেনের গ্রেফতারির পর পুলিশের ভূমিকা নিয়ে মুখ খুলেছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। তিনি বলেছিলেন, "দু'চারটে পুলিশ অফিসারকে দিয়ে, তাঁদের বলা হয়েছে পুরস্কৃত করা হবে। যাঁরা অঙ্গুলিহেলনে চলছেন না এই শুভেন্দু অধিকারীর অঙ্গুলিহেলনে চলছেন, আমি সেই পুলিশ অফিসারগুলিকে বলব, এক একটা নাম চিহ্নিত করে আপনাদের রাখা থাকল। এখন মুখ্য়মন্ত্রীকে খুশি করার জন্য় যাঁরা হাজার হাজার তৃণমূল কর্মীদের মিথ্য়া মামলায় ফাঁসিয়েছেন, একটা পুলিশ অফিসারকেও আগামী দিন আমাদের সরকার রেয়াত করবে না।"

এর ২৪ ঘণ্টার মধ্য়ে বারুইপুর থেকে পাল্টা হুঁশিয়ারি দেন মুখ্য়মন্ত্রী। শুভেন্দু অধিকারী বলেন, "আপনাদের মনে প্রশ্ন আছে, বড় চোরটা কবে যাবে ? সময় একটু ঠিকঠাক দেখে করতে হয় বুঝেছেন তো। আমার রাজনৈতিক জীবনে ধৈর্য আর সহ্য়, আপনারাও দয়া করে এটা পালন করুন। বড় চোর যাবে, চিন্তার কোনও কারণ নেই।"

ইন্দ্রনীল সেনের গ্রেফতারির আবহে চোরবাগানে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্য়ুর প্রসঙ্গ টেনে আক্রমণ শানিয়েছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।  তিনি বলেছিলেন, বাংলার মানুষ দেখছে কী অত্য়াচার চলছে। আইন শৃঙ্খলার নামে প্রহসন। খালি দু'চারটে চুনোপুঁটিকে গ্রেফতার করে লাভ নেই।"

পাল্টা চন্দ্রনাথ রথের খুনের প্রসঙ্গ টেনে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে হুঁশিয়ারি দেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
8
Comments (0)