Firhad Hakim : '৪ মে-র পর থেকে কলকাতা পোর্টের বিধায়ক ফিরহাদ হাকিম নিখোঁজ', ফের পড়ল পোস্টার
Kolkata, West Bengal 31 Oct 2026, 12:46 PM

Firhad Hakim : '৪ মে-র পর থেকে কলকাতা পোর্টের বিধায়ক ফিরহাদ হাকিম নিখোঁজ', ফের পড়ল পোস্টার

A
ABP Ananda
@abpananda
<p><strong>পার্থপ্রতিম ঘোষ, কলকাতা :</strong> 'গদ্দার' পোস্টারের পর এবার ফিরহাদ হাকিমের বিরুদ্ধে পড়ল 'নিখোঁজ' পোস্টার। কলকাতা পোর্ট এলাকায় ফিরহাদ হাকিমের নামে পড়েছে পোস্টারগুলি। তাতে উল্লেখ করা হয়েছে,  '৪ মে-র পর থেকে কলকাতা পোর্টের বিধায়ক ফিরহাদ হাকিম নিখোঁজ।' অর্থাৎ ফিরহাদ হাকিমের নামে আবারও পোস্টার পড়ল। এবার কলকাতা বন্দরের গার্ডেনরিচ, মেটিয়াবুরুজে তা দেখা গেছে। ইংরাজি ও হিন্দিতে লেখা পোস্টারগুলি সাঁটানো হয়েছে বিভিন্ন ল্যাম্প পোস্ট ও দেওয়ালে।</p>
<p>এ প্রসঙ্গে বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ বলেন, "ফিরহাদ হাকিম বাড়িতে বসে টাকা গুনছেন না কি করছেন এটা তো বলতে পারব না। তবে, মানুষের যে ধারণাটা তৈরি হয়েছে, তার একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে তৃণমূল গেছে। ফলে, মানুষের দিক থেকে এই ধরনের মন্তব্য আসছে। জানি না তিনি পোর্ট এরিয়ায় যাচ্ছেন না কেন ! ওই এরিয়াগুলোতে যাচ্ছেন না কেন ! হয়তো কিছু ভয় পাচ্ছেন। যেভাবে, তৃণমূলের বিরুদ্ধে ভীতি এবং ঘৃণা পশ্চিমবঙ্গে মানুষের তৈরি হয়েছে, সেখানে তৃণমূলের কোনও নেতাই খুব একটা কমফোর্টেবল হচ্ছেন না মানুষকে নিয়ে। কারণ, আর তো তাঁদের ভয় দেখিয়ে মুখ বন্ধ করে রেখে দেওয়া সম্ভব হচ্ছে না এই নতুন সরকারে সময়। গণতান্ত্রিক পরিবেশ। মানুষের যন্ত্রণার কথা তো মানুষ বলবেন, প্রশ্নও করতে পারেন। হয়তো সেই কারণেই।"</p>
Source Credit: bengali.abplive.com
Read Full Story
6

Comments (0)

Login to join the conversation