Kolkata News : নাগেরবাজারে চিকিৎসকের রহস্যমৃত্যু, 'কিছু লোকের আচরণের কারণে ক্রমশ নিরাপত্তাহীন বোধ করছি'
Kolkata, West Bengal 09 Nov 2026, 01:11 PM

Kolkata News : নাগেরবাজারে চিকিৎসকের রহস্যমৃত্যু, 'কিছু লোকের আচরণের কারণে ক্রমশ নিরাপত্তাহীন বোধ করছি'

A
ABP Ananda
@abpananda

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : নাগেরবাজারে চিকিৎসকের রহস্যমৃত্যু। খুনের মামলা রুজু করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পুলিশের নজরে মৃতের হোয়াটসঅ্য়াপ চ্য়াট। কালীপুজোর বিকেলে নাগেরবাজারে হস্টেলের ঘর থেকে চিকিৎসক পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। আবাসিকদের একাংশ দাবি করেছেন, মৃত অভিজিৎ সরকার কারও সঙ্গে খুব একটা কথা বলতেন না।

চিকিৎসক অভিজিৎ সরকারের রহস্যমৃত্যুর ঘটনায় পুলিশের কাছে খুনের অভিযোগ দায়ের করেছে তাঁর পরিবার। সেই অভিযোগের পর পুলিশ জানাচ্ছে, পরিবারের করা অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে খুনের মামলা রুজু করেছে পুলিশ। চিকিৎসক অভিজিৎ সরকার নদিয়ার বাসিন্দা। এর আগে এনআরএসে হাউসস্টাফ হিসাবে কর্মরত ছিলেন। বর্তমানে এমডি-র প্রস্তুতির জন্য নাগেরবাজারে হস্টেল ভাড়া নিয়ে থাকছিলেন। অভিযোগ, হস্টেলে থাকাকালীন গত দু'দিন ধরে হোয়াটসঅ্যাপ স্টেটাস বা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম পোস্ট করছিলেন। সেখান থেকে একাধিক বিষয় উল্লেখ করা হচ্ছিল। কখনো তিনি লিখছিলেন, 'আমাকে মেরো না', কখনো তাঁর উপর চাপ সৃষ্টির কথা বলা হয়। এরকম একাধিক ধরনের পোস্ট করা হয়েছিল। যদিও পুলিশ জানাচ্ছে, গতকাল হস্টেলে যারা ছিলেন, তাঁরা প্রথমে ডাকাডাকি করে কোনও সাড়াশব্দ পাননি। হস্টেল কর্তৃপক্ষ পুলিশকে জানিয়েছেন, দরজা বন্ধ ছিল। তাঁরা তা ভেঙে দেখেন চিকিৎসক অভিজিৎ সরকারের ঝুলন্ত দেহ। এরপর পুলিশকে খবর পাঠানো হয়। পুলিশ তা উদ্ধার করে আর জি কর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর প্রকৃত কারণ জানানর জন্য ময়নাতদন্ত করা হবে।

এ প্রসঙ্গে মৃতের এক আত্মীয় প্রসেনজিৎ সরকার বলেন, "এনআরএসে হাউসস্টাফ হিসেবে কাজ করছিল। গতকাল রাত ৮টা নাগাদ আমাকে একটা এসএমএস করে। সঙ্গে সঙ্গে আমি ওকে ফোনব্যাক করি। তোর কী সমস্যা হয়েছে ? আমি ভেবেছিলাম, হয়তো পরিবারগত কোনও সমস্যা। হতেই পারে। বলল, আমি দাদা তোকে পরে জানাব। তারপর আমার ব্যাপারটাকে গুরুত্ব দিইনি। দুপুর ৪টে নাগাদ যে খবরটা পাই যে, গলায় দড়ি দিয়ে ঝোলা অবস্থা হস্টেলে পাওয়া গেছে। আমরা মৃতদেহ দেখলাম। আমার ভাইয়ের এসএমএসগুলো বা যে পোস্টগুলো সে করেছে সেগুলো পড়ার পর আমাদের এটাকে স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে না।" মৃতের অপর এক আত্মীয় সুদীপ্ত সরকার বলেন, যেভাবে প্রেসার দেখতে পাচ্ছি এবং মনে হচ্ছে এর পিছনে কোনও চক্র থাকতে পারে। কিন্তু, সেটা আমরা বুঝতে পারছি না বা আমাদের কারো কাছে কোনও নামও শেয়ার করা হয়নি।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation