West Bengal
09 Nov 2026, 01:15 AM
Howrah Station: হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
A
ABP Ananda
@abpananda

হাওড়া : হাওড়া স্টেশনে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের সোনা বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই ঘটনায় আটক করা হয়েছে একজনকে। হাওড়া স্টেশনে এক যাত্রীর কাছ থেকে ১ কেজি ৭৪২ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত সোনার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৫৪ লক্ষ টাকা, জানা গিয়েছে পুলিশ সূত্রে। গত ৬ নভেম্বর ডাউন কামাখ্যা-পুরী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে আটক করা হয় ওড়িশার এক বাসিন্দাকে। তাঁর কাছ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ সোনা যার বাজারমূল্য আকাশছোঁয়া। কিন্তু এই সোনা তিনি কোথা থেকে কিনেছেন বা কোথা থেকে পেয়েছেন, সেই সংক্রান্ত কোনও নথি দেখাতে পারেননি ওড়িশার ওই ব্যক্তি, এমনটাই দাবি RPF-এর। আর এতেই সন্দেহ বাড়ে রেল পুলিশের। বাজেয়াপ্ত করা হয় সোনা এবং আটক করা হয় সন্দেহভাজন ওই ব্যক্তিকে।

কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড

কয়েকদিন আগেই খড়গপুর স্টেশনে উদ্ধার হয়েছে কোটি টাকা। জনশতাব্দী এক্সপ্রেসের যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার করা হয়েছে ১ কোটি ৪০ লক্ষ টাকা। যাঁরা ব্যাগ থেকে টাকা উদ্ধার করা হয়েছে তিনি হাওড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। ওই যুবককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে GRP-র। জানা গিয়েছে, হাওড়া থেকে টাটা যাচ্ছিলেন হাওড়ার বাসিন্দা রাহুল সোনি নামের ওই যুবক। খড়গপুর স্টেশনে ট্রেন থামতেই অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ। তাঁর ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয়েছে ১ কোটি ৪০ লক্ষ টাকা। ব্যাগে এত টাকা নিয়ে কোথায় যাচ্ছিলেন যুবক, কী উদ্দেশ্য ছিল তাঁর, কোথা থেকে এই টাকা পেলেন তিনি, কী কাজে লাগানোর পরিকল্পনা ছিল এই টাকা - সব প্রশ্নের উত্তর জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

খড়গপুর স্টেশনে ১ কোটি ৪০ লক্ষ টাকা সহ এক যাত্রীকে গ্রেফতার করেছিল GRP. টাকা গুনতে আনা হয় একটি মেশিন। ধৃত রাহুল সোনির থেকে পাওয়া যায় ২টো ব্য়াগ। বিপুল পরিমাণ টাকা কী কারণে, কোথায় নিয়ে যাচ্ছিলেন ওই ব্য়ক্তি ? খতিয়ে দেখছে GRP. প্ল্য়াটফর্মে কড়কড়ে ৫০০ টাকার পাহাড়। কাড়ি কাড়ি নোটের বান্ডিল। টাকা গুনতে গুনতে যেন ক্লান্ত মেশিনও। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর স্টেশনে টাকার পাহাড় দেখে, চক্ষুচড়কগাছ যাত্রীদেরও। বাজেয়াপ্ত হয় নগদ ১ কোটি ৪০ লক্ষ টাকা। বিপুল এই টাকা সহ খড়গপুর স্টেশনে এক ব্য়ক্তিকে পাকড়াও করেছে GRP. ধৃতের নাম রাহুল সোনি। জিআরপি সূত্রে খবর, ট্রেন ধরার জন্য় ৭ নম্বর প্ল্য়াটফর্মে বসেছিলেন ওই ব্য়ক্তি। জিআরপি-কে দেখতেই, পালানোর চেষ্টা করেন। যদিও সেই চেষ্টা সফল হয়নি। ২টি ব্য়াগ পাওয়া যায় ধৃতের কাছে। আর সেই ব্যাগ খুলতেই মেলে টাকার বান্ডিল।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1
Comments (0)