District News: ফের অতিরিক্ত ভিড়ের কারণেই দুর্ঘটনা? ফুটবল টুর্নামেন্ট চলাকালীন ভাঙল গ্যালারি, আহত একাধিক
West Bengal 13 Nov 2026, 01:21 PM

District News: ফের অতিরিক্ত ভিড়ের কারণেই দুর্ঘটনা? ফুটবল টুর্নামেন্ট চলাকালীন ভাঙল গ্যালারি, আহত একাধিক

A
ABP Ananda
@abpananda

বিশ্বজিৎ দাস, কলকাতা: ফুটবল টুর্নামেন্ট চলাকালীন অস্থায়ী গ্য়ালারির একাংশ ভেঙে দুর্ঘটনা! গ্য়ালারির একাংশ ভেঙে আহত হয়েছেন, ৬ জন দর্শক। পশ্চিম মেদিনীপুরের পিংলায় ফুটবল টুর্নামেন্টে ভিড়, ম্যাচ চলাকালীন ভেঙে পড়ে গ্যালারি। সেই সময়ে ম্যাচ চলছিল। হঠাৎ এইরকম দুর্ঘটনা ঘটায়, বন্ধ হয়ে যায় খেলা। আহতদের চিকিৎসার জন্য় ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার পর তদন্ত শুরু করেছে পিংলা থানার পুলিশ।

চোরবাগানের ঘটনার পরেই বড় বিপর্যয়, ফুটবল টুর্নামেন্ট চলাকালীন অস্থায়ী গ্য়ালারির একাংশ ভেঙে দুর্ঘটনা

সদ্যই দুর্গাপুজোর সময়ে ঘটে গিয়েছে একটি বড় দুর্ঘটনা। চোরবাগানের পুজোয় পদপিষ্ট হয়ে প্রাণ যায় ১৯ জনের! কিন্তু, এই বিপর্যয়ের কারণ কী? পুলিশ-প্রশাসন নাকি পুজো উদ্যোক্তা, কাদের গাফিলতিতে এই মৃত্য়ু মিছিল? মণ্ডপ থেকে বেরনোর রাস্তা যে সংকীর্ণ, এই খামতি কীভাবে নজর এড়িয়ে গেল পুলিশ-প্রশাসনের? ঘটনার তদন্ত এখনও চলছে। ঠিক কী ঘটেছিল সেদিন চোরবাগানে, ঘোষণা ঘিরেই বিভ্রান্তি ছড়িয়েছিল কি না, তা নিয়ে এখনও তদন্ত করে দেখছে পুলিশ। তার মধ্যেই জেলার মাঠে এই বড় দুর্ঘটনা। ফুটবল টুর্নামেন্ট চলাকালীন ভেঙে পড়ে গেল অস্থায়ী গ্যালারির একটা অংশ। ঘটনার আকস্মিকতা এতটাই যে, গ্যালারি ভেঙে পড়ে যান ৬ জন। প্রত্যেকেরই চোট লাগে। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শুরু হয়েছে তদন্ত। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। যতজন মানুষ আসবার কথা ছিল, তার জন্য পর্যাপ্ত পরিকাঠামো ছিল কী? হিসেবের থেকে বেশি মানুষ যখন মাঠে প্রবেশ করছিলেন, তখন কেন প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হল না? কেন এত মানুষকে উঠতে দেওয়া হল গ্যালারিতে? এই সমস্ত প্রশ্ন রয়েই যাচ্ছে।

আরও পড়ুন: Anirudh-Kavya Wedding: ১০০ কোটি খরচ, ভাড়া করা হয়েছিল ৪টি বিমান! অনিরুদ্ধ-কাব্যর রাজকীয় বিয়ের হিসেব-নিকেশ!

Source Credit: bengali.abplive.com
Read Full Story
7

Comments (0)

Login to join the conversation