West Bengal
13 Oct 2026, 04:06 PM
Fake Currency Recovery: বর্ধমানে চারচাকা গাড়ি থেকে উদ্ধার ১ লক্ষ টাকার জাল নোট, গ্রেফতার মহিলা-সহ ৩
A
ABP Ananda
@abpananda

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: চারচাকা গাড়িতে তল্লাশি চালিয়ে ১ লক্ষ ২ হাজার টাকার জাল নোট উদ্ধার করল বর্ধমান থানার পুলিশ। উদ্ধার হওয়া সমস্ত নোটই ৫০০ টাকার। এই ঘটনায় এক মহিলা-সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বর্ধমান থানার অন্তর্গত বাজেপ্রতাপপুর এলাকায়।

আরও পড়ুন: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্ধমান শহরের আলুডাঙা মাঠপাড়া এলাকার বাসিন্দা শেখ লালন ভাতারের বলগোনা যাওয়ার জন্য গাড়ি খুঁজছিলেন। সেই সময় তিনি চারচাকা গাড়ির মালিক শেখ আতাবুলের সঙ্গে যোগাযোগ করেন। ২ হাজার টাকা ভাড়ায় রফা হয় দু'জনের মধ্যে। তারপর আতাবুলের গাড়িতে লালন ও তাঁর স্ত্রী জসমিন বিবি বলগোনার উদ্দেশে রওনা দেন। কিছুটা যাওয়ার পর টোটন শেখ নামে আরও এক ব্যক্তি ওই গাড়িতে ওঠেন।

অভিযোগ, বলগোনা থেকে ফেরার পথে বাজেপ্রতাপপুর এলাকায় চালককে গাড়ি থামাতে বলেন লালন। গাড়িভাড়া বাবদ আতাবুলকে চারটি ৫০০ টাকার নোট দেন তিনি। নোটগুলির নম্বর একই দেখে সেগুলি জাল বলে সন্দেহ হয় চালকের। এরপরই তিনি পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গাড়িতে তল্লাশি চালায় বর্ধমান থানার পুলিশ। গাড়িতে থাকা একটি ভ্যানিটি ব্যাগ থেকে ২০০টি জাল ৫০০ টাকার নোট উদ্ধার হয়। এর মধ্যে ১৬০টি নোটের নম্বর একই ছিল বলে পুলিশ সূত্রে খবর। বাকি ৪০টি নোটের নম্বর ছিল আলাদা। পাশাপাশি, চালকের কাছে থাকা চারটি জাল ৫০০ টাকার নোটও বাজেয়াপ্ত করা হয়। সব মিলিয়ে উদ্ধার হওয়া জাল নোটের পরিমাণ ১ লক্ষ ২ হাজার টাকা।

আরও পড়ুন: আজ মমতার মিছিল, "আমি পুলিশকে বলব যেখানে শুরু, সেখানেই শেষ করে দিতে", পরামর্শ মুখ্যমন্ত্রীর

ঘটনায় গাড়িতে থাকা এক মহিলা-সহ তিনজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে তাঁদের গ্রেফতার করা হয়। এত পরিমাণ জাল নোট কোথা থেকে আনা হয়েছিল, কোথায় সেগুলি ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল এবং কোথায় নোটগুলি ছাপানো হয়, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
2
Comments (0)